Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) যাত্রী স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে প্রতিটি ফ্লাইটে অন্তত ৬০ শতাংশ আসন বিনামূল্যে দিতে হবে(DGCA Decision)। এর ফলে যাত্রীরা অতিরিক্ত টাকা ছাড়াই সিট নির্বাচন করতে পারবেন, যা স্বচ্ছতা ও সুবিধা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
সংশোধিত এয়ার ট্রান্সপোর্ট সার্কুলার (DGCA Decision)
১৮ মার্চ অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ঘোষণার পর ২০ মার্চ সংশোধিত এয়ার ট্রান্সপোর্ট সার্কুলার জারি করা হয়। এই নতুন নিয়মই আগামী মাস থেকে কার্যকর হবে। বর্তমানে অধিকাংশ বিমান সংস্থা মাত্র ২০ শতাংশ আসন বিনামূল্যে দেয়, আর বাকি আসনের জন্য যাত্রীদের ₹২০০ থেকে ₹২,১০০ পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হয়।
অতিরিক্ত ফি বিহীন ৬০ শতাংশ আসন
ডিজিসিএ স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিটি ফ্লাইটে কমপক্ষে ৬০ শতাংশ আসন কোনও অতিরিক্ত ফি ছাড়াই দিতে হবে। পাশাপাশি, বিমান সংস্থাগুলিকে স্বচ্ছ ও পরিষ্কার সিট বরাদ্দ নীতি অনুসরণ করতে বলা হয়েছে। বুকিং প্ল্যাটফর্মে কোন আসন ফ্রি এবং কোনগুলিতে চার্জ প্রযোজ্য সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
একই পিএনআর একসঙ্গে
আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হলো, একই পিএনআর (PNR)-এ বুক করা যাত্রীদের সম্ভব হলে একসঙ্গে বসানোর ব্যবস্থা করতে হবে। এতে পরিবার বা দলগত ভ্রমণে যাত্রীদের সুবিধা বাড়বে।
অতিরিক্ত পরিষেবায় কত চার্জ (DGCA Decision)
এছাড়াও, স্পোর্টস ইকুইপমেন্ট বা বাদ্যযন্ত্র বহনের মতো অতিরিক্ত পরিষেবার জন্য কত চার্জ নেওয়া হবে এবং ক্ষতির ক্ষেত্রে দায়বদ্ধতা কী তা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন: Vote Notification: প্রথম দফার বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি, ২৩ এপ্রিল ভোট রাজ্যে
উদ্বেগ প্রকাশ বিমান সংস্থাগুলির (DGCA Decision)
তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিমান সংস্থাগুলি। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটসহ ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের সদস্যরা জানিয়েছে, ফ্রি সিট বাড়ালে তাদের আয় কমতে পারে। এর ফলে তারা বেস ভাড়া বাড়াতে বাধ্য হতে পারে। যাত্রীদের সুবিধা ও বিমান সংস্থার আর্থিক ভারসাম্যের মধ্যে কীভাবে সমাধান বের হয়, সেটাই এখন দেখার বিষয়।



