Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্পিন কাঁটায় বিদ্ধ করতে চাইলেও নাইটদের জন্য পিচ নিয়ে স্বস্তির কোনও খবর নেই (Eden Gardens)।
ম্যাচের আগে চর্চায় পিচ? (Eden Gardens)
ইডেনে ম্যাচের আগে যে পিচ চর্চা চলবে ইটা সকলের জানা। ম্যাচ যে দলেরই হোক না কেন ইডেনে বরাবর স্পট লাইটে থেকেছে পিচ। এবার কলকাতা ক্রিকেটের নন্দন কাননে নামার আগে পিচ নিয়ে শুরু আবার নতুন বিতর্ক। স্পষ্টভাবে কেউ কিছু না জানালেও এমনটাই খবর সূত্রের (Eden Gardens)।
কোনও পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এই বিষয়ে। তবে সিএবি সূত্রের খবর কেকেআর চাইছে ইডেনে স্পিনিং ট্র্যাক কিন্তু শাহরুখ খানের দলের দাবি সম্পূর্ণভাবে মানা সম্ভব না বলেই মনে করা হচ্ছে। ইডেনে আইপিএল-এর জন্য তৈরি করা হচ্ছে স্পোর্টিং উইকেট। যা কোনওভাবেই খুশি করবে না নাইট শিবিরকে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। গত মরসুমেই ইডেনের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল নাইট ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হারের পর বৃহস্পতিবার ইডেনে হায়দরাবাদের মুখোমুখি হবে ক্কলকাটা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ব্যর্থ হলেও ক্যাপ্টেন্স নক খেলেন ঈশান কিষাণ। ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন ঈশান। সেখানে ইডেনে যদি ব্যাটিং সহায়ক উইকেট হয় তবে ব্যাটারদের জন্য সুখবর। সেখানে হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপ যথেষ্ট বিধ্বংসী (Eden Gardens)।

এর আগেও এই পিচ নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলেছে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলের হেড কোচ গম্ভীর কিছুটা জেড করেই স্পিনিং উইকেট বানান। সেই ম্যাচে মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল। এরপর বিতর্ক বেড়েছে আরও। গত বছর কলকাতার অধিনায়ক রাহানে সরাসরি তোপ দেগেছিলেন পিচ নিয়ে। তিনি বলেছিলেন হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না দল। এবার কি বিতর্কের হাওয়া সেই দিকেই বইবে? সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে।

আরও পড়ুন: Gas Thief: বাড়ি থেকে গ্যাস নিয়ে গেল চোর! থানায় দায়ের অভিযোগ!
মুম্বইয়ের সামনে ধরাশায়ী হয়ে পড়ে কলকাতার বোলিং বিভাগ। ম্যাচের পর কেকেআর-এর সবথেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু হয় বিতর্ক। রাহানের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট। কারণ প্রথম ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হলেও কেন গ্রিনকে দিয়ে এক ওভারও বল করানো হলো না। অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পিঠের চোটের কারণে আরও ১০-১২ দিন বল করতে পারবেন না গ্রিন আর সে কথা নাকি নাইট কতৃপক্ষ আগে থেকেই জানে। অন্যদিকে প্রথম ম্যাচে দাগ কাটতে পারেননি নারিন-বরুণ জুটি। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে নামার আগে বেশ বিপাকে নাইট বাহিনী (Eden Gardens)।


