Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় জুটি (Shubnandu Breakup) নন্দিনী গুলেরিয়া ও শুভম সিং, যাঁদের অনলাইন দুনিয়ায় ‘শুভনন্দু’ নামে চেনেন অনুরাগীরা, তাঁদের সাত বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানার ঘোষণা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম ও দীর্ঘ দূরত্বের সম্পর্ক (লং ডিস্টেন্স রিলেশনশিপ) নিয়ে তৈরি তাঁদের কনটেন্ট বহু মানুষের কাছে অনুপ্রেরণা ছিল। সেই জুটির হঠাৎ বিচ্ছেদের খবরে হতবাক তাঁদের ফলোয়ার্সরা।
বিচ্ছেদের বার্তা পোস্ট (Shubnandu Breakup)
ইনস্টাগ্রামে আলাদা আলাদা পোস্ট করে নিজেদের (Shubnandu Breakup) বিচ্ছেদের কথা জানান দু’জনেই। নন্দিনী জানান, চলতি বছরের জানুয়ারিতেই তাঁদের সম্পর্কের সমাপ্তি ঘটে। তিনি আরও বলেন, ‘শুভনন্দু’ নামে যৌথ অ্যাকাউন্টের সঙ্গে আর তাঁর কোনও যোগাযোগ নেই, তাই ব্যক্তিগত প্রোফাইল থেকেই বিষয়টি প্রকাশ করতে হয়েছে। এই সিদ্ধান্ত তাঁর জন্য ভীষণই কঠিন ছিল বলেও উল্লেখ করেন তিনি, বিশেষ করে নিজের জন্মদিনের সময় এমন ঘটনা ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তিনি বিশ্বাস রাখছেন, সবকিছুই কোনও না কোনও কারণে ঘটে এবং এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসরে সহমর্মিতার আবেদনও জানিয়েছেন।
মানসিকভাবে বিপর্যস্ত

অন্যদিকে শুভম সিং নিজের বক্তব্যে জানান, তিনি প্রথমে কিছু বলতে চাননি। কিন্তু ‘ভুল অভিযোগ’-এর কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, তিনি যখন ব্যক্তিগত এক তীর্থযাত্রায় ছিলেন, তখনই এই বিচ্ছেদের খবর জানতে পারেন। তিনি নাকি সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে অবগতই ছিলেন না এবং ভেবেছিলেন আগের মতোই সমস্যা মিটে যাবে। নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলেও উল্লেখ করেন শুভম এবং কিছুটা সময় চেয়েছেন নিজের মতো করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
আরও পড়ুন: Rahul Arunoday Banerjee: কেওড়াতলায় শেষযাত্রায় উত্তেজনা, ফুঁসছে রাহুলের শৈশবের সঙ্গীরা
এই বিচ্ছেদের খবর দ্রুত ভাইরাল হয়ে যায়। সাত বছরের সম্পর্ক ভাঙার আবেগ, ভিন্ন সুরে বিচ্ছেদের ভিন্ন বয়ান, সবকিছুরই সাক্ষী রইল নেটপাড়ার বাসিন্দারা।


