Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Leander Paes Joins BJP) আগে বড় রাজনৈতিক চমক। ভারতের কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।
বিজেপিতে যোগ দেবার জল্পনা (Leander Paes Joins BJP)
এর আগে ২৪ মার্চ কলকাতায় বিজেপির (Leander Paes Joins BJP) জাতীয় সভাপতি নীতিন নাবিনের সঙ্গে বৈঠকের পর থেকেই পেজের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জোরদার হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি পেজকে। এমনকি ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার রাজ্য কমিটির তালিকায় তাঁর নাম না থাকায় দলের ভিতরে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুন: Shubnandu Breakup: আইডিয়াল কপলের তকমা ছেড়ে সম্পর্কে ক্যাকাফোনির সুর!
দুই দফার নির্বাচন
এদিকে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুই দফায়-২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে পেজের দলবদল রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।


