Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইউটিউবার ‘ফ্লাইং বিস্ট’ নামে পরিচিত গৌরব তানেজার নতুন এক আইডিয়া ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। তিনি সম্প্রতি এমন এক “প্রোটিন কন্ডোম”-এর ভাবনা সামনে এনেছেন, যা শুনে নেটিজেনরা হতবাক তো বটেই, পাশাপাশি মজার প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন ইন্টারনেট(Protein Condom)।
ব্র্যান্ড ‘বিস্ট লাইফ’ (Protein Condom)
২০২৪ সালে ‘বিস্ট লাইফ’ নামে একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠা করেন গৌরব তানেজা এবং রাজ বিক্রম গুপ্তা। আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা তানেজা পরবর্তীতে পাইলট হিসেবেও কাজ করেছেন। তবে এবার তার নতুন ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে এটি কি সত্যিই কোনো প্রোডাক্ট, নাকি নিছকই এপ্রিল ফুলস ডে-র প্রচার?
ট্রোল ও কৌতুকের বন্যা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, “প্রতি শটে ২৫ গ্রাম প্রোটিন।” এরপরই শুরু হয় ট্রোল ও কৌতুকের বন্যা। কেউ লিখেছেন, “মুখে প্রোটিন খাওয়ার বদলে এভাবে নিলে নাকি বেশি সুবিধা হবে!” আবার কেউ মজা করে জিজ্ঞেস করেছেন, “একজন পুরুষের শরীরে কত গ্রাম প্রোটিন থাকে?” অনেকেই মনে করছেন, এটি আসলে একটি পরিকল্পিত এপ্রিল ফুলস প্র্যাঙ্ক। “প্র্যাঙ্কের বিল্ড-আপটা দারুণ হয়েছে,” এমন মন্তব্যও দেখা গেছে।
আলোচনায় গৌরবের অতীত (Protein Condom)
এদিকে, গৌরব তানেজার অতীতের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ২০২২ সালে নিজের জন্মদিন উপলক্ষে নোয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনে ভক্তদের জমায়েত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার স্ত্রী রিতু রাঠি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আমন্ত্রণ জানানোর পর হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। ফলে ১৪৪ ধারা ভঙ্গ এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে পুলিশ ব্যবস্থা নেয়। পরে অবশ্য তিনি জামিন পান।
আরও পড়ুন: Chiraiya Series: চিড়াইয়া, ম্যারিটাল রেপের ভয়াবহতা এবার ওয়েব সিরিজে
বাস্তব নাকি প্রচার? (Protein Condom)
সব মিলিয়ে, গৌরব তানেজার এই নতুন ‘প্রোটিন কন্ডোম’ আইডিয়া আদৌ বাস্তব, নাকি নিছকই প্রচার তা নিয়েই এখন জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।



