Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরু হতেই আবার চোটের মুখে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
আইপিএল-এ অনিশ্চিত শ্রেয়স? (Shreyas Iyer)
আইপিএল-এর প্রথম ম্যাচেই পাঞ্জাব দলের চিন্তা বাড়ল দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে। গুজরাটের বিরুদ্ধে তাঁকে নিয়ে ককিছুটা হলেও চিন্তা ছিল কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোটের পর আবার এই সদ্য ২২ গজে ফিরেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই জোরে বল লেগে তাঁকে যন্ত্রনায় কাতরাতে দেখা যায়। যার কারণে সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে ম্যাচের পর নিজের চোট নিয়ে বড় আপডেট দিলেন পাঞ্জাব অধিনায়ক (Shreyas Iyer)।
তিনি জানিয়েছেন যে আগের থেকে অনেকটাই ভাল অনুভব করছেন তিনি। পরিস্থিতি আগের থেকে অনেক স্বাভাবিক। এর পাশাপাশি দলের পারফরম্যান্স, ম্যাচের চাপ এবং কুপার কোন্নোলির ম্যাচ জেতানো ইনিংস নিয়েও কথা বলেন তিনি। পাঞ্জাব অধিনায়ক এই নিয়ে খোলামেলা কথা বলেন পাঞ্জাব অধিনায়ক।

ম্যাচ শেষে প্রথমেই তাঁকে চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, ‘ আমি এখন অনেকটাই ভাল আছি। সব কিছু আগের মতোই রয়েছে। নেতিবাচক কিছু বলতে চাই না আমি। শুধু ইতিবাচক থাকতে চাই এবং আশা করছি সবটা ঠিকঠাক হয়ে যাবে।’ এর থেকে স্পষ্ট যে তাঁর চোট গুরুতর নয়। মানে আগামী ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে (Shreyas Iyer)।

পাঞ্জাব কিংসের ইনিংসের সময় ঘটে এই বিপত্তি। ইনিংসের ১২ তম ওভারে গুজরাটের স্পিনার রশিদ খানের বলে কুপার কোন্নোলি একটি জোরালো শট খেলেন আর সেই বল সোজা নন-স্ট্রাইকার এন্ডে থাকা শ্রেয়সের বাঁ-হাতে এসে লাগে। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে যান এবং সঙ্গে সঙ্গে দলের ফিজিও মাঠে আসেন দ্রুত। তারপর ব্যাট করতে নামলেও আর ছন্দে ফিরতে পারেননি তিনি। দ্রুত আউট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে।

আরও পড়ুন: India Stock Market: এপ্রিল ফুলের দিনে স্বস্তি ফিরল দালাল স্ট্রিটে
শ্রেয়স আউট হলে বেশ কিছুটা বিপাকে পড়ে যায় পাঞ্জাব। ১১০ রানে ২ উইকেট থেকে ১৪৪ রানের মধ্যে ৭। মাঝের ওভারে পাঞ্জাব দলকে বড় ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় পাঞ্জাব ৫ বল বাকি থাকতে। পাঞ্জাবের জয়ের নায়ক কুপার। তাঁর ৭২ রানের ইনিংসে ভোর করে হাতে তিন উইকেট থাকতেই ম্যাচ নিজেদের নামে করে নেয় পাঞ্জাব।
শ্রেয়স জানান আইপিএল-এর মতো বড় মঞ্চে এই সময় শান্ত থাকাটা অত্যন্ত দরকার। বলা যায় নার্ভ ঠান্ডা রেখে ম্যাচে জয় ছিনিয়ে আনে কুপার। পাঞ্জাব অধিনায়ক এই দিন বলেন, ‘ও খুব ভালো খেলেছে, সেট হয়ে গিয়েছিল এবং একজন খেলোয়াড় হিসেবে ওর ম্যাচ সচেতনতা দারুণ। আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলতেও দেখেছি। ওর মানসিকতা অসাধারণ এবং আশা করি এই ফর্ম ও বজায় রাখবে (Shreyas Iyer)।’


