Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর এই মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইডেনে নামতে চলেছে কলকাতা। বিপক্ষে রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষাণরা (Daniel Vettori)।
ম্যাচের আগে কী জানালেন ড্যানিয়েল ভেট্টোরি? (Daniel Vettori)
নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে কলকাতা এবং হায়দরাবাদ দুই দল। সুতরাং এই ম্যাচ দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলই নিজেদের সেরাটা দিতে শেষ মহড়া সেরে নিচ্ছে কেকেআর এবং হায়দরাবাদ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে কলকাতার কোচ জানায় যে প্রথম ম্যাচের হার ভুলে দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী তাঁরা (Daniel Vettori)।
অন্যদিকে নাইট শিবির যেমন পিচ চাইছে সেরকমটা হবে না বলেই জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ইডেনে কলকাতার জন্য অপেক্ষা করছে ‘স্পোর্টিং উইকেট’। সেই পিচ নিয়ে হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘বড় চ্যালেঞ্জ বোলারদের কাছে, বিশেষ করে নতুন বোলারদের কাছে। সেই কথা মাথায় রেখে বোলারদের পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘অসাধারণ উইকেট। ঘাস আছে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচে যে উইকেট ছিল একই উইকেট। হাই স্কোরিং উইকেট।’

এই মরশুমের আইপিএল-এ সব দলের কাছে বড় সমস্যা চোট। অনেক তারকা বিদেশি প্লেয়ার চোটজনিত সমস্যায় বেশ অনেক ম্যাচে পাওয়া যাবে না। এর মধ্যে অন্যতম নাম অজি তারকা বোলার প্যাট কামিন্স। যিনি হায়দরাবাদের অধিনায়ক। কিন্ত চোটের কারণে তিনি দলের হয়ে এখনও মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষাণ। সেই বিষয়ে হায়দরাবাদ কোচকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘প্যাট অসাধারণ বোলার ও অধিনায়ক। ওর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। কিন্তু ইষাণের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে। প্রথম ম্যাচে ও দারুণ ব্যাটিং করেছে। কিপিংটাও ভালো করে। ওর মধ্যে আগ্ৰাসন আছে। ওর ক্রিকেটীয় বোধ অসাধারণ। অনেক কম বয়স। আসা করছি ও ভালোই করবে (Daniel Vettori)।’

দুই দলই প্রথম ম্যাচে বড় রান স্কোর বোর্ডে যোগ করেও ম্যাচ হেরে যায়। সেখান থেকে প্রশ্ন ওঠে বোলারদের দক্ষতা নিয়ে। সুতরাং এই ম্যাচে বোলারদের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বলাই বাহুল্য। এই নিয়ে হায়দরাবাদ দলের হেড কোচ জানান, ‘না শুধু বোলার নয়। ব্যাটিং, ফিল্ডিং ভালো করতে হবে। যে জায়গা গুলোতে খামতি আছে সেগুলো শুধরে নিতে হবে। কেকেআর ও একই কাজ করবে। তাই কাজটা কঠিন।’
আরও পড়ুন: Nagpur-Mumbai Expressway: নাগপুর-মুম্বই এক্সপ্রেসওয়েতে মরণফাঁদ, ৮ মহিলা শ্রমিকের মৃত্যু
কলকাতার বোলিং নিয়ে বিস্তর আলোচনা হয়েছে প্রথম ম্যাচের পর। কেকেআর-এর কোনও বোলারকেই ম্যাচে প্রভাব ফেলতে দেখা যায়নি। যে দুজন বোলারের দিকে তাকিয়ে ছিল সমর্থকরা সেই বরুণ-নারিন জুটিও ফ্লপ করেন। অনেকের মতে এই দুই বোলারদের মিস্ট্রি ধরে ফেলেছেন ব্যাটাররা। কিন্তু সেই কথার সঙ্গে সহমত পোষণ না করে ভেট্টোরি বলেন, ‘আমি তা মনে করি না। ওরা দুজনেই অসাধারণ বোলার। ওদের পারফরমেন্স দেখলেই বোঝা যাবে ওরা কত বড় মাপের বোলার (Daniel Vettori)।’


