Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার ইনফরমেশন স্লিপ বিলি এবং ‘অ্যাবসেন্টি, শিফটেড ও ডেড’ (তালিকাভুক্ত ভোটারদের ভোটদানের প্রক্রিয়া নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশিকা পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(Assembly Election) । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা (Assembly Election)
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটার ইনফরমেশন স্লিপের মাত্র একটি সেট মুদ্রিত হবে এবং সংশ্লিষ্ট ইআরও দ্বারা প্রত্যায়িত হওয়ার পর বিএলও-দের মাধ্যমে তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ভোটার স্লিপ বিলি সংক্রান্ত নিয়মাবলী
মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ থেকে শুরু করে ভোটের অন্তত ৫ দিন আগে পর্যন্ত স্লিপ বিলি করা যাবে
স্লিপ সরাসরি ভোটারকে অথবা তাঁর পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে (যিনি নিজেও একজন ভোটার) প্রদান করতে হবে
কোনোভাবেই একসাথে প্রচুর পরিমাণ (Bulk) স্লিপ বিলি করা যাবে না
স্লিপ দেওয়ার সময় বিএলও একটি প্রি-প্রিন্টেড রেজিস্টারে প্রাপকের স্বাক্ষর বা টিপছাপ গ্রহণ করবেন
স্লিপ বিলির সময় বিএলও-দের সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে
কোনও অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
রাজনৈতিক দলের এজেন্টরা চাইলে বিএলও-র সাথে স্লিপ বিলির সময় উপস্থিত থাকতে পারেন
ASD তালিকা ও জালিয়াতি রোধে বিশেষ ব্যবস্থা (Assembly Election)
যেসব ভোটার এলাকায় নেই, অন্য জায়গায় চলে গেছেন, অথবা মারা গেছেন, তাঁদের নামের একটি পৃথক তালিকা তৈরি করবেন রিটার্নিং অফিসার।
আরও পড়ুন: Vote Prep: ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সিইও মনোজ আগরওয়াল
জালিয়াতি রুখতে কিছু বিশেষ নিয়ম Assembly Election)
এএসডি তালিকায় নাম থাকা কাউকে ভোট দিতে হলে অবশ্যই ভোটার কার্ড (EPIC) বা কমিশন অনুমোদিত বিকল্প পরিচয়পত্র দেখাতে হবে
ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট বয়ানে স্বঘোষণা পত্রে স্বাক্ষর করতে হবে। প্রিসাইডিং অফিসার নিজে তাঁর পরিচয়পত্র যাচাই করবেন
সাধারণ ভোটারদের থেকে আলাদাভাবে, এই তালিকার ভোটাররা যদি স্বাক্ষর করতে সক্ষমও হন, তাও তাঁদের স্বাক্ষর এবং টিপছাপ উভয়ই ১৭এ (Form 17A) রেজিস্টারে গ্রহণ করতে হবে
অব্যবহৃত সমস্ত ভোটার ইনফরমেশন স্লিপ ভোটের ৩ দিন আগেই বিএলও-দের সংশ্লিষ্ট ইআরও-র কাছে জমা দিয়ে দিতে হবে
এরপর কোনোভাবেই আর স্লিপ বিলি করা যাবে না।



