Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ (Mamata Banerjee Vote Result) কেন্দ্র হল ভবানীপুর বিধানসভা। একদিকে পদ্ম শিবিরের জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারী, অন্যদিকে বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। সোমবার সকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট গণনা। সকাল ১০ টা ৪ মিনিটের সূত্র অনুযায়ী ভবানীপুরে ১৯৯৬ টি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

Vote Result Counting: ৬০০০ ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, কসবায় এগিয়ে জাভেদ
ভবানীপুরের ভাগ্য নির্ধারণ (Mamata Banerjee Vote Result)
আজ ভবানীপুরের ভোট গণনা করা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়ালে। সেখানেই হবে ভবানীপুরের ভাগ্য নির্ধারণ। এক নির্বাচনী সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভবানীপুর আমার হাতের তালুর মত চেনা। মানুষ আমাদের পাশে আছে। আমরাই জিতছি।” অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রোড শো করে ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনী প্রচার চলাকালীন অমিত শাহ মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, “মমতাকে তাঁর ঘরে ঢুকে হারাবো।” এখন যদিও চলছে ভোট গণনা। তবে দেখা যাক, শেষ পর্যন্ত ভবানীপুর থাকে কার দখলে?



