Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে মাঠে নামতে পারেননি এই অজি তারকা তবে এই মুহূর্তে স্বস্তি ফিরেছে আরসিবি শিবিরে তাঁর সুস্থতার খবরে (Josh Hazlewood)।
নেটে হাত বল করলেন অজি পেসার (Josh Hazlewood)
চলতি আইপিএল-এ সব দলের কাছে নাইট-মেয়ার বোলারদের চোট। আইপিএল শুরুর আগে থেকে প্রায় নিয়ম করে কোনও না কোনও প্লেয়ারের চোটের কথা সামনে এসেছে আর তারপরেই সেই প্লেয়ারকে যে দল নিয়েছে তাঁদের ঘুম উড়েছে। এর খেসারত এখনও দিয়ে যাচ্ছে কলকাতা। অন্যদিকে আরসিবি দলও ধাক্কা খেয়েছিল জস হ্যাজলেউডকে নিয়ে। যদিও নিজেদের প্রথম ম্যাচ জিতে শুরু করেছে বিরাট বাহিনী কিন্তু বোলিং যে সেই ম্যাচে খুব ভাল ছিল সেটা নয় (Josh Hazlewood)।
অবশেষে স্বস্তি ফিরল আরসিবি শিবিরে। অজি তারকা পেসার জস হ্যাজলেউড চোট সরিয়ে দলে ফিরেছেন। ৫ এপ্রিল রিবার ঘরের মাঠে অর্থাৎ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের মুখোমুখি হবে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খুব দ্রুত মাঠে ফিরতে চলেছে এই তারকা পেসার। এক ঘন্টার কাছাকাছি নেটে বল হাতে অনুশীলনও করেছেন তিনি। এরপর থেকেই তাঁকে নিয়ে আশা দেখছে আরসিবি দল এবং সমর্থকরা।

রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী সুস্থ হয়ে মাঠে নামতে চলেছে হ্যাজলেউড। সব কিছু ঠিকঠাক থাকলে পরের ম্যাচেই প্রথম একাদশে নামতে দেখা যাবে তাঁকে। তবে আরসিবি শিবির এই মুহূর্তে তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করে ঝুঁকি বাড়াতে চাইবে না। চেন্নাইয়ের বিরুদ্ধে না হলেও ১০ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে মাঠে নাম একপ্রকার নিশ্চিত। যার ফলে বিরাটদের বোলিং লাইন-আপ আরও শক্তিশালী হতে চলেছে।

তবে কলকাতার অবস্থাও এই মুহূর্তে শোচনীয়। বোলারদের একদিকে যেমন রয়েছে চোট সমস্যা আবার অন্যদিকে বরুণ-নারিন জুটি ব্যর্থ সম্পূর্ণভাবে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা এখনও দলের সঙ্গে যোগ দিতে না পারলেও তাঁর ইঙ্গিতপূর্ণ একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর যার ফলে মনে করা হচ্ছে হয়ত খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিতে পারেন এই লঙ্কান পেসার (Josh Hazlewood)।
চলতি আইপিএল-এ দুটি ম্যাচ খেলে ফেললেও এখনও খাতা খুলতে পারেনি নাইট বাহিনী। সবথেকে বেশি বোলিং ব্যর্থতার কারণে সমালোচিত হতে হচ্ছে শাহরুখ খানের দলকে। নিলামে ভাল দল তৈরি করেও এই ব্যর্থতায় হতাশ নাইট সমর্থকরা। এহেন অবস্থায় পাথিরানা একটি ভিডিও পোস্ট করে সেখানে লিখেছেন, ‘লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি।’ যারপর থেকে মনে করা হচ্ছে তিনি যোগ দিতে চলেছে নাইট শিবিরে।

চলতি আইপিএলের প্রথম দুটি ম্যাচই হেরেছে নাইটরা। এই অবস্থায় শ্রীলঙ্কান পেসার পাথিরানা সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বোলিংয়ের একটি ভিডিও পোস্ট করে পাথিরানা লিখেছেন, ‘লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি।’
এই মুহূর্তে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ডের ফিটনেসের অপেক্ষায় রয়েছেন। শ্রীলঙ্কা বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, চোট পাওয়া ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষায় পাস না করলে আইপিএল-এ যোগ দেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হবে না। নাইট রাইডার্স কর্তৃপক্ষ মনে করছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফিটনেস ক্লিয়ারেন্স পেয়ে নাইট শিবিরে যোগ দেবেন তিনি (Josh Hazlewood)।


