Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পেলেও চোটের ছায়া ভারতীয় শিবিরে (Washington Sundar)। ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
চোটের কবলে টিম ইন্ডিয়া (Washington Sundar)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নামার আগেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যান উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আবার চোটের কবলে ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। রবিবার ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় তাঁর পেশিতে টান লাগে। এবার জানা গেল বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি। তার আগে তাঁর চোট চিন্তা বাড়াবে ভারতীয় দলের (Washington Sundar)।
বিশ্বকাপের স্কোয়াডে থাকা তিলক বর্মাও চোটের কারণে নিউ জিল্যান্ডের বিরুব্ধে প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না, বাকি দুই ম্যাচ খেলতে পারবেন কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এই পরিস্থতিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা ওয়াশিংটন সুন্দর খেলতে পারবেন কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে। ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়ার আছে বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়ার শেষ সুযোগ। আর সেই ম্যাচে এই নির্ভরযোগ্য অলরাউন্ডারের চোট ভারতীয় শিবিরের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

আরও পড়ুন: Bengaluru: পড়শির হাতে খুন প্রায় দ্বিগুণ বয়সী বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী!
রবিবার ম্যাচে নিজের পঞ্চম ওভারে বোলিংয়ের সময়ে পিঠে টান লাগে তাঁর। ব্যথা এতটাই তীব্র ছিল যে মাঠেই তাঁকে ঝুকে পড়তে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁকে মাঠ ছাড়তে হয়, তাঁর পরিবর্তে একজন ফিল্ডার মাঠে নামেন। পরে দলের প্রয়োজনে ব্যাট করতে নামলেও তাঁর চোখে মুখে অস্বস্তি স্পষ্ট ছিল। রান নিতেও পারছিলেন না ঠিক করে। তখন থেকেই তাঁকে নিয়ে আশঙ্কা বাড়ছিল।
এবার ভারতীয় বোর্ডের এক কর্তা জানান সাইড স্ট্রেনের কারণে কিউয়িদের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না। ম্যাচ শেষে ওয়াশিংটনের চোট পাওয়ার বিষয়ে সাংবাদিক বৈঠকে জানান হর্ষিত রানা। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে কে দলে জায়গা পান এখন সেই দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের (Washington Sundar)।


