Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের মুখে ফের উত্তপ্ত তিলোত্তমা। প্রকাশ্য দিবালোকে বিজেপি পার্টি অফিসে ঢুকে মারধর ও ল্যাপটপ চুরির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে(Parnasree BJP)। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পর্ণশ্রী থানা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী (CAPF)। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজেপি অফিসে হামলার অভিযোগ (Parnasree BJP)
রবিবার পর্ণশ্রী থানার ১৩৬/১, উপেন ব্যানার্জী রোডে অবস্থিত বিজেপির কার্যালয়ে তখন কাজ চলছিল। অভিযোগ, দুপুর ২টো নাগাদ আচমকাই পিলু ওরফে অভিজিৎ মিত্র এবং রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সেখানে চড়াও হয়। বিজেপির প্রশাসনিক ইন-চার্জ মনোজ হালদারের অভিযোগ, তৃণমূল কর্মীরা বেআইনিভাবে তাদের পথ আটকায় এবং উপাল দত্ত নামে এক বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহ করা হয়। শুধু মারধরই নয়, অভিযোগ উঠেছে পার্টি অফিস থেকে একটি ল্যাপটপ চুরি এবং বাইরে থাকা দলীয় পতাকা ও ব্যানার ভাঙচুর করারও।
স্লোগান-পাল্টা স্লোগান
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পর্ণশ্রী থানার সামনে ভিড় করতে শুরু করেন দুই পক্ষের সমর্থকরা। শুরু হয় তীব্র স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার উপক্রম হলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে এলাকায় শান্তি ফেরানো সম্ভব হয়।
পর্ণশ্রী থানায় মামলা রুজু (Parnasree BJP)
পর্ণশ্রী থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৬(২), ৩২৪(৪), ১১৭(২), ৩০৩(২) এবং ৫৪ ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল:
১. কাজল রায় (৫০)
২. তাপস আইচ (৪৬)
৩. পূরণ গুরুং (৪৩)
৪. মন্টি সিং (৩১)
৫. দেবাশিস নাগ ওরফে বাপি নাগ (৫৭)
৬. আকাশ থাপা (২৯)
আরও পড়ুন: Election 2026: বিজেপির নেতাকর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পুলিশি টহল জারি (Parnasree BJP)
বর্তমানে এলাকা থমথমে থাকলেও পুলিশি টহল জারি রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পর্ণশ্রী থানার পুলিশ।



