Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার মেট্রো যাত্রীদের আবারও (Kolkata Metro) ভোগান্তিতে পড়তে হলো। মঙ্গলবার দুপুরে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে ঘণ্টার পর ঘণ্টা থমকে রইল মেট্রোর পরিষেবা। দুপুর আড়াইটের পর থেকে সেন্ট্রাল স্টেশনের পর ডাউন লাইনে কোনো ট্রেন চলাচল করেনি। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চললেও পুরো পথে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ভাঙা পথে চলতে বাধ্য হন।
ময়দানের কাছে লাইনে জল (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শেষমেশ বিকেল চারটার দিকে (Kolkata Metro) পুরো ব্লু লাইন পরিষেবা পুনরায় চালু হয়েছে। তবে এই ঘটনার সময় চাঁদনি চক স্টেশনে যাত্রীদের প্রবেশের পথ বন্ধ রাখা হয়েছিল। উপস্থিত কর্মীরা জানিয়েছেন, আপ বা ডাউন-কোনো লাইনেই ওই সময়ে পরিষেবা পাওয়া যাচ্ছিল না। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান জানিয়েছেন, ময়দানের কাছে লাইনে জল ঢুকেছিল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত পুরো লাইন বন্ধ (Kolkata Metro)
দুপুর ৩টা ১৯ মিনিটের পর মেট্রো সেন্ট্রাল থেকে টালিগঞ্জ পর্যন্ত (Kolkata Metro) পুরো লাইন বন্ধ করে দেয়। তাত্ক্ষণিকভাবে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে সমস্যা খতিয়ে দেখতে শুরু করেন এবং যত দ্রুত সম্ভব পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেন। এই ঝামেলার কারণে যাত্রীরা শহরের গুরুত্বপূর্ণ লাইফলাইন বন্ধ থাকার সময় চরম অসুবিধার সম্মুখীন হন।
সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত স্তব্ধ
এদিন কলকাতার রাস্তায় রাজনৈতিক উত্তেজনা ও মেট্রোর সমস্যা একসাথে জটিল পরিস্থিতি তৈরি করেছে। সকালে এসআইআর-এর প্রতিবাদে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। মিছিলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত চলে এই মিছিল। এর ফলে বেলা থেকেই সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত স্তব্ধ হয়ে যায়।

আরও পড়ুন: Salman Khan: শরীরের যন্ত্রণা সত্ত্বেও সুস্থ ও ফিট সলমন খান, ছবি দেখেই অবাক অনুরাগীরা!
যাত্রীদের জন্য মেট্রো এক গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা। তাই যে কোনো স্থগিত বা বিভ্রাট শহরের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। মঙ্গলবারের এই ঘটনার ফলে যাত্রীরা ঘন ঘন সমস্যায় পড়েন এবং তাদের যাত্রা অনেকটা ব্যাহত হয়। মেট্রোর তরফ থেকে যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করার চেষ্টা হলেও, জল ঢোকার কারণে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।


