Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট বড় রান করতে না পারলেও টপকে গেলেন রোহিত শর্মাকে (Virat Kohli)।
রেকর্ড-বুকে বিরাট (Virat Kohli)
একটা গোটা বিশ্বযুদ্ধে বিদ্ধস্ত বিশ্ব আর সেই বিশ্বযুদ্ধ জয়ের পর ১৯৫৩ সালে এক ইংরেজ রাষ্ট্রনায়ক ও কুশলী সেনাপতি, যিনি কিনা নোবেল পেয়েছেন তিনি সেই পুরস্কার নিতে গেলেন না স্টকহোমে। তাঁর কারণ সেটা তাঁকে বিব্রত করেছিল। তাঁর বক্তৃতাকে সাহিত্য হিসেবে গণ্য করেছিল নোবেল কমিটি আর সেই জন্যই তাঁর এই প্রাপ্তি (Virat Kohli)।
ঠিক যেমন সাম্প্রতিক কালে সঙ্গীতকার হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলানও। কিন্তু তারপরেও সেই রাষ্ট্রনায়কের এই উদাসীনতা ভাবিয়েছিল বিশ্বকে। তিনি আর কেউ নন উইনস্টন লেনার্ড স্পেন্সার চার্চিল। ১৯৫৫ সালের ৫ এপ্রিল স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি। কাট টু ২০২৬ সালের ৫ এপ্রিল। ক্রিকেট জগতের অন্যতম সেরা তারকা বিরাট এই ৫ এপ্রিল নিজের নাম রেকর্ড-বুকে তুলে দিনটা বিশেষ করে রাখলেন। দলের প্রয়োজনে নিজের সবটা উজাড় করে দিয়ে আবার চলে যান নিজের পরিধির মধ্যে। যেখানে তিনি আর তাঁর পরিবার। প্রচারের ঝলকানির থেকে বলা যায় কিছুটা দূরেই থাকেন কোহলি।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে হাজার বিতর্ক থাকতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কে কেমন পারফর্ম করবেন সেটা কেউ জানেন না কিন্তু বিরাট কোহলি যে দলের হয়েই খেলুক না কেন তাঁর যে ইমপ্যাক্ট থাকবেই সেটা হলফ করে বলা যায়। রেকর্ড ভাঙা-গড়ার কারিগর বিরাট চেন্নাইয়ের বিরুদ্ধে গড়লেন নতুন রেকর্ড (Virat Kohli)।

চলতি আইপিএল-এ বেঙ্গালুরুর জন্য দুরন্ত শুরু সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই দুরন্ত জয়। প্রথম ম্যাচে ২০০ প্লাস রান তাড়া করে ম্যাচ জয় এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৫০ রান। বিরাটদের দাপটের সামনে খেই হারিয়ে নিজেদের হারের হ্যাটট্রিক করল চেন্নাই। প্রথম ম্যাচে বিরাট ৬৯ রানের ইনিংস খেলেছিলেন আর দ্বিতীয় ম্যাচে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর এই ২৮ রানই তাঁকে বসিয়ে দিল তাঁকে শীর্ষে। ভাঙলেন জাতীয় দলে তাঁর সতীর্থ রোহিতের রেকর্ড (Virat Kohli)।

আরও পড়ুন: Parnasree BJP: পর্ণশ্রীতে রাজনৈতিক উত্তেজনা! BJP অফিসে হামলা ও চুরির অভিযোগ, গ্রেফতার ৬
বিরাট মানেই যে নতুন রেকর্ড এখন সেটা দস্তুর। আইপিএল-এও তাঁর কোনও বিচ্যুতি হয় না। আইপিএল-এ কোনও একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল ভারতের আরেক তারকা ব্যাটার রোহিতের নামে। সেই রেকর্ড ভেঙে নিজের নামে রেকর্ড লিখলেন বিরাট। মুম্বইয়ের হয়ে কলকাতার বিরুদ্ধে ৩৬টি ম্যাচ খেলে রোহিতের রান ছিল ১১৬১। সেখানে ২৮ রানের ইনিংস তাঁকে সেই রেকর্ড টপকে যেতে সাহায্য করল। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৬টি ম্যাচ খেলে তাঁর র্যাব ১১৭৪। এটাও কোনও একটি দলের বিরুদ্ধে একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি রানের রেকর্ড।
অবশ্য রোহিতকে টপকাতে বিরাটের প্রয়োজন ছিল আর মাত্র ১৬ রান। RCB-র ইনিংসের চতুর্থ ওভারে ম্যাট হেনরির তৃতীয় বলেই সেই রান টপকে যান কিং কোহলি। রবিবার এই রান কেন গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন আসতেই পারে সকলের মনে। বিরাটের ১৮ বলে ২৮ রানের ইনিংসে রয়েছে ২টি চার এবং ১টি ছয়। ম্যাচের পরিস্থিতি বিচার করলে এই ইনংসের গুরুত্ব রয়েছে। যেখানে আউটফিল্ড স্লো এবং বল ধীর গতিতে আসছিল সেখানে বেঙ্গালুরুকে বড় রান তুলতে সাহায্য করেছে এই ইনিংস (Virat Kohli)।


