Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ জিতে ২-১ এগিয়ে গেল ভারত। বোলারদের দাপটে চতুর্থ ম্যাচে জয় তুলে নেয় ভারত (Ind vs Aus)।
সিরিজে এগিয়ে ভারত (Ind vs Aus)
অজিদের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে লিড নিল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া যেতে। তৃতীয় ম্যাচ ভারত জিতে সমতা ফেরায় সিরিজে। তারপর সিরিজ জিততে পরপর দুটো ম্যাচই জিততে হত ভারতকে। সেই মতো আজ চতুর্থ ম্যাচে ৪৮ রানে জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজ জিততে গেলে এরপরের ম্যাচেও জিততে হবে ভারতকে। আর এর পরের ম্যাচে যদি অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় তবে এই সিরিজ ড্র হবে (Ind vs Aus)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ তে ৮ উইকেটের বিনিময়ে ১৬৭ রানে শেষ করল টিম ইন্ডিয়া। শুরুটা ভাল করেও টপ অর্ডারের ব্যাটাররা বড় রান তুলতে পারেনি। যার ফলে ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি ভারত। আবার টসে হার সূর্যকুমার যাদবের। ভারতকে ব্যাট করতে পাঠায় মিচেল মার্শ। গোল্ডকোস্টে শুরুটা ভালই হয় স্কাইদের। তবে স্বভাবচরিত ভঙ্গিমায় পাওয়া যায়নি অভিষেক শর্মাকে। এদিন কিছুটা মন্থর খেলেন। প্রথম উইকেটে ৫৬ রান যোগ করে অভিষেক শর্মা, শুভমন গিল জুটি। ৫৬ রানে প্রথম উইকেট হারায় ভারত।

এশিয়া কাপে প্রায় এক বছর পর টি-২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন শুভমন গিল। কিন্তু ছন্দে ফেরেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের পর প্রথম তিন টি-টোয়েন্টি তেও রান পাননি। তাই চাপের মধ্যে ছিলেন টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। তবে এদিন শুরুটা ভাল করেন। কিন্তু অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়।

৩৯ বলে ৪৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ১টি ছয়, ৪টি চার। সর্বোচ্চ রান তাঁরই। ২১ বলে ২৮ রানে আউট হন অভিষেক। বাকিরা তেমন রান পাননি। তিন নম্বরে নামানো হয় শিবম দুবেকে। কিন্তু মাত্র ২২ রান করেন। আবার ব্যর্থ সূর্যকুমার যাদব। মাত্র ২০ রান করেন। রান পাননি তিলক বর্মা (৫), জীতেশ শর্মা (৩), ওয়াশিংটন সুন্দর (১২)। শেষদিকে অক্ষর প্যাটেলের ব্যাটে দেড়শোর গণ্ডি পেরোয় টিম ইন্ডিয়া। তাঁর ব্যাটে ভর করে সম্মানজনক স্কোর পর্যন্ত পৌঁছায় ভারত। ১টি চার এবং ছয় সহ ১১ বলে ২১ রান করেন অক্ষর (Ind vs Aus)। ম্যাচ সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।
আরও পড়ুন: Ind vs Aus: অক্ষরের ক্যামিও ইনিংসে ভর করে সম্মানজনক স্কোর ভারতের
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ৪৮। কিন্তু তারপরেও ভারতীয় বোলাদের দাপটে হার মানতে হয় অজি ব্যাটারদের। হাতে পুঁজি ছিল মোটে ১৬৭ রান। যা আজকের দিনে টি-২০ ক্রিকেটে মোটেই বিরাট কিছু নয়। সেই স্বল্প পুঁজি নিয়েই গোল্ড কোস্টে অনবদ্য বোলিং করলেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, শিবম দুবেরা। যার সুবাদে চতুর্থ টি-২০ ম্যাচ একপ্রকার অনায়াসেই জিতে নিল ভারত। সূর্যরা জিতলেন ৪৮ রানে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অক্ষর প্যাটেল ও শিবম দুবে নেন দুই উইকেট, ওয়াশিংটন সুন্দর নেন তিন উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শ করেন সর্বোচ ৩০ রান। ২৪ বলে তাঁর এই ইনিংসে রয়েছে ৪টি চার (Ind vs Aus)।


