Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ এখন একটিও ম্যাচে নামেননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
কবে ফিরছেন ধোনি? (MS Dhoni)
চলতি আইপিএল-এ ইতিমধ্যেই চেন্নাইয়ের শোচনীয় অবস্থা। একদিকে ধোনি নেই আর অন্যদিকে বাকিদের ব্যর্থতার কারণে হারের হ্যাটট্রিক করে ফেলেছে চেন্নাই শিবির। দলের নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ কিন্তু এখনও দলের জয় অধরা। চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ধোনি আর দলের এহেন খারাপ অবস্থায় ‘থালার’ কামব্যাকের দিকে তাকিয়ে রয়েছেন সমর্থকরা। প্রথম জানানো হয়েছিল দুই থেকে তিন সপ্তাহ খেলতে পারবেন না। তবে সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কিছুটা স্বস্তি ফিরতে চলেছে চেন্নাই শিবিরে (MS Dhoni)।
ইতিমধ্যেই চেন্নাইয়ের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ধোনি। ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন মাহি। তবে সম্পূর্ণ ফিট হয়ে কবে ফিরবেন সেটা আগে জানান না গেলেও এই মুহূর্তে জানা যাচ্ছে যে আগামী দুইদিনের মধ্যে ফিটনেস টেস্ট হবে। সেই টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে চেন্নাই সুপার কিংসের আগামী ম্যাচে ধোনির খেলা। তবে ধোনিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না চেন্নাই শিবির। তবে অনেকের মতেই দলের এই অবস্থায় ধোনির ফেরাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চেন্নাই এর পর দিল্লির বিরুদ্ধে নামবে। ১১ এপ্রিল এই ম্যাচেও যদি জয় না আসে তবে চেন্নাইয়ের জন্য সমূহ বিপদ। মাঝে পাঁচ দিন আর তার মধ্যে ধোনি ফিট হয়ে হয়ত ফিরবেন এমনটাই আশা করছেন দলের সমর্থকরা। তবে দিল্লির বিরুদ্ধে খেলতে পারলে ম্যাচের ভাগ্য বদলাতে পারে বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: Mothabari NIA: মোথাবাড়িতে কড়া সুপ্রিম কোর্ট, NIA-কে তদন্তভার, নতুন করে FIR করে তদন্ত করা যাবে
সাইড স্ট্রেনের জন্য প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তারকা ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। তবে স্বস্তির খবর তিনি প্রায় ফিট হয়ে গেছেন এবং আগামী ম্যাচেই হয়ত তিনি দলে ফিরতে পারেন, এমনটাই জানিয়েছেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। এখন দলের ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সমর্থকরা (MS Dhoni)।


