Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডিআরএস বিতর্কে উত্তপ্ত নিউজিল্যান্ড-ভারত প্রথম টেস্টের প্রথম দিন (Shubman Gill)। গ্লেন ফিলিপসের বিরুদ্ধে জোরালো এলবিডব্লিউ আবেদন খারিজ হতেই ক্ষোভে ফেটে পড়লেন ভারত অধিনায়ক শুভমান গিল। শুধু তাই নয়, মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা।
শুরু থেকেই দাপট ভারতীয় বোলারদের (Shubman Gill)
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে জশপ্রীত বুমরাহর দুরন্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউয়িরা। তবে ইনিংসের ৩১তম ওভারে ঘটে দিনের অন্যতম আলোচিত ঘটনা।
ফিলিপসের বিরুদ্ধে আবেদন, বিতর্কিত ডিআরএস (Shubman Gill)
৩১তম ওভারে বুমরাহর একটি বল ভিতরের দিকে ঢুকে সরাসরি গ্লেন ফিলিপসের প্যাডে আঘাত করে। সঙ্গে সঙ্গে জোরালো এলবিডব্লিউয়ের আবেদন জানান ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ সেই আবেদন খারিজ করে দেন। এরপর বুমরাহর সঙ্গে আলোচনা করে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক গিল।
স্নিকোমিটারে স্পাইক, ক্ষুব্ধ গিল (Shubman Gill)
রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে স্পাইক ধরা পড়েছে। যদিও সামনের দিকের ক্যামেরার ফুটেজে বল ও ব্যাটের মধ্যে ফাঁক রয়েছে বলেই মনে হচ্ছিল। একাধিক অ্যাঙ্গেল ও স্লো-মোশন ফুটেজ খতিয়ে দেখার পর তৃতীয় আম্পায়ার জানান, বল ব্যাটের ভিতরের কানায় লেগে প্যাডে আঘাত করেছে। ফলে নট আউট থাকেন ফিলিপস।
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন ভারত অধিনায়ক (Shubman Gill)
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি শুভমান গিল। মাঠের আম্পায়ার ইলিংওয়ার্থের কাছে গিয়ে হাতের ইশারায় নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। বল ব্যাটে লাগেনি, সরাসরি প্যাডে আঘাত করেছে, এমনটাই বোঝানোর চেষ্টা করেন ভারত অধিনায়ক। গিলের এই প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই নজর কাড়ে দর্শকদের। পরে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা।
আরও পড়ুন: HABAS: সাফের নায়ক সন্দীপকে নিয়ে আশাবাদী হাবাস, ইস্টবেঙ্গলে বাড়তি দায়িত্বের বার্তা
সুযোগ কাজে লাগিয়ে শতরানের পথে নিকোলস (Shubman Gill)
বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা কাজে লাগান গ্লেন ফিলিপস (Shubman Gill)। অন্যদিকে, দুরন্ত ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জের মুখে ফেলেন হেনরি নিকোলসও। ফিলিপস ৯৪ এবং নিকোলস ১১৩ রানে অপরাজিত থাকেন। ফলে শুরুর ধাক্কা সামলে প্রথম দিনের খেলায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড।



