Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের বিরুদ্ধে কি ম্যাচে দেখা যাবে হার্দিককে (Hardik Pandya)?
হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বড় আপডেট (Hardik Pandya)
আগের ম্যাচে অসুস্থতার কারণে দলে ছিলেন না হার্দিক। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে আজ রাজস্থানের বিরুদ্ধে কি দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে? মুম্বই ইন্ডিয়ান্সের কোচ পরস মামরে আপডেট দিলেন হার্দিককে নিয়ে। তিনি জানিয়েছেন দলের এই তারকা অলরাউন্ডার পুরোপুরি সুস্থ। সুতরাং মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে প্রস্তুত তিনি। হার্দিক না খেলায় শেষ ম্যাচে কিছু পরিবর্তন করা হয়েছিল দলে (Hardik Pandya)।
হার্দিকের জায়গায় অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পান করবিন বশ। দিল্লির কাছে সেই ম্যাচ হেরে যায় মুম্বই। সমীর রিজভি দিল্লির হয়ে ৯০ রান করে ম্যাচ জেতান। মামরে বলেন, ‘হার্দিক খেলবে। গতকাল আমরা কয়েক ঘন্টা ভাল নেট সেশন করেছি। পুরোপুরি সুস্থ তিনি।’ এর সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ইনজুরির কারণে দলগত সমন্বয় বদলানো, এটা মেনে নিতেই হবে। চোট নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমাদের দলে যথেষ্ট খেলোয়াড় আছে, যারা পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন তৈরি করতে পারে।’

আরও পড়ুন: BLO FIR: সিইও দফতরের সামনে বিক্ষোভ: ১ মহিলা বিএলও এর বিরুদ্ধে FIR দায়ের
রাজস্থানের বিরুদ্ধে হার্দিকের রেকর্ড বেশ ভাল। রাজস্থানের বিরুদ্ধে তাঁর সংগ্রহে রয়েছে ৫০৬ রান। এর পাশাপাশি ১২টি উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ফলে রাজস্থানের বিরুদ্ধে তিনি অত্যন্ত গুরুতপয়রন প্লেয়ার মুম্বই শিবিরের। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে খুব স্বাভাবিকভাবেই কথা উঠবে বৈভবকে নিয়ে। এই ম্যাচে দেখার বুমরার সামনে বৈভব ঝড় থামে কিনা। তবে মুম্বই দলের কোচ বলেন, ‘বৈভব নতুন নয়। এটা তাঁর দ্বিতীয় বছর। তাই সে একেবারেই নতুন নয়।’
তবে একদিকে যেমন বৈভবকে বাড়তি ভাবতে নারাজ কোচ তেমন তিনি প্রশংসাও করেন এই তরুণ প্রতিভার। মামরে বলেন, ‘আমরা জানি সূর্যবংশী প্রতিভাবান ক্রিকেটার। অন্যদের মতোই আমরা ওর জন্য প্রস্তুতি নেব (Hardik Pandya)।’


