Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের তৃতীয় সংস্করণে নবম দলের জমকালো আত্মপ্রকাশ (Bengal Pro T20)।
নতুন প্রতিভাদের আত্মপ্রকাশ মঞ্চ (Bengal Pro T20)
ভারতীয় ক্রিকেটের আজকের উত্থানের পিছনে রয়েছে অনেকের অবদান। আজ ভারতীয় ক্রিকেট এতটাই শক্তিশালী যে টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি দল অনায়াসে নামাতে পারে আর তার সবথেকে বড় কারণ হল জাতীয় দলের জন্য অবদান রাখতে তৈরি রয়েছে প্রজন্মের পর প্রজন্ম। এক সময় কপিল দেব, তারপর সৌরভ, এরপর ধোনি হয়ে কোহলি, এখন গিল। ভারতীয় ক্রিকেটের যে পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাটন সেটা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা। এদের এই উত্থানের পিছনে রয়েছে আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটের আরও অনেক লিগ। যেখান থেকে তরুণরা উঠে এসে দলকে আগামীদিনে দিশা দেখাচ্ছেন। আর এমনই একটি লিগ হলো বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20)।
বেঙ্গল প্রো টি২০ লিগ এবার শুরু হচ্ছে জুনে। আজ এই টুর্নামেন্টের নবম দল পুরুলিয়া নোভাস রয়্যালসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলে, সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদনমোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ। টুর্নামেন্টের ৯টি দলের কর্ণধারদের স্মারক দিয়ে সম্মানিত করা হয় (Bengal Pro T20)।

সিএবি যেভাবে একসঙ্গে পুরুষ ও মহিলাদের এই টি২০ লিগ চালু করেছে, প্রতিভাদের কাছে এমন মঞ্চের গুরুত্বের কথা উঠে এলো প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক রিঙ্কু সিং, বাংলা তথা ভারতীয় দলের পেসার মহম্মদ শামির কথায় (Bengal Pro T20)।

আরও পড়ুন: Rajnath Pak: পাক প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব, কী বললেন রাজনাথ সিং?
সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, প্রথম সংস্করণ থেকেই বেঙ্গল প্রো টি২০ লিগ ক্রমাগত সাফল্য ও জনপ্রিয়তা লাভ করেছে। এই লিগ পুরুষ ও মহিলাদের ট্যালেন্ট পুল তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নিচ্ছে। টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে ৯ হওয়ায় এবার এই লিগ আরও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী সিএবি সভাপতি। এই লিগের সঙ্গে এবার যুক্ত হলো জেএসডব্লিউ স্পোর্টস।

এদিকে, শামি এদিন বলেন, সুযোগ পেলে যতদিন পারবেন বাংলার হয়ে রঞ্জি খেলবেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার খিদে এখনও তাঁর মধ্যে অটুট রয়েছে বলে বোঝান শামি। সৌরভ গঙ্গোপাধ্যায় শামির ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন শামি জাতীয় দলে কামব্যাক করবেন (Bengal Pro T20)।


