Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোর্ডের নির্দেশ মেনে COE-তে হার্দিক পান্ডিয়া গেলেও যাননি রোহিত। সেই নিয়ে তৈরি হয়েছে রহস্য (Hardik Pandya)।
রোহিতকে নিয়ে তৈরি ধোঁয়াশা (Hardik Pandya)
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে প্লেয়ারদের বেঙ্গালুরুর COE-তে পৌঁছতে হয়। সেই নির্দেশ মেনে হার্দিক পান্ডিয়া পৌঁছে গেলেও সেখানে যাননি রোহিত শর্মা। কবে যাবেন সেই বিষয়ে কিছুই স্পষ্ট করার জানা যায়নি (Hardik Pandya)।
আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য ভারতের শিবিরে ডাক পেয়েছেন সাত জন নেট বোলার। তবে ভারতের একদিনের ফরম্যাটের ওপেনার রোহিতকে নিয়ে চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে।
এক দিনের সিরিজের জন্য স্কোয়াডে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা দুজনেই। তবে দুজনকেই আইপিএল-এ চোটের মুখে পড়তে হয়েছিল। আর সেই কারণেই দুজনকেই COE – তে যোগ দিতে বলা হয়েছিল। সেখানে জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যোগ দিলেও খবর নেই রোহিত শর্মার। সূত্রের খবর অনুযায়ী হার্দিক নিজের ফিটনেস বাড়ানোর পাশাপাশি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের অনুশীলন করবেন (Hardik Pandya)।

আইপিএল-এ হার্দিকের ফর্ম মোটেও ভাল ছিল না। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন তিনি। ফর্ম এবং নেতৃত্ব দুই নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে হার্দিককে। এও শোনা যাচ্ছে মুম্বই দলের কর্তাদের সঙ্গেও তাঁর দূরত্ব বেড়েছে। এই অবস্থায় জাতীয় দলের হয়ে পারফর্ম করে আবার নিজের হারানো জায়গা ফিরে পাওয়াই হার্দিকের প্রধান লক্ষ্য।
পিঠে চোটের কারণে আইপিএল-এ চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এছাড়াও ভাইরাল জ্বরের কবলেও পড়তে হয়েছিল তাঁকে। মুম্বইয়ের হয়ে শেষ দুই ম্যাচ খেললেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। সুতরাং আগে তাঁকে ফিটনেস পরীক্ষা দিয়ে বোর্ডকে সন্তুষ্ট করতে হবে তারপরেই খেলার ছাড়পত্র পাবেন হার্দিক।
আরও পড়ুন: Bengali Bicycle: সাইকেলে বিশ্বভ্রমণ: দুই চাকার উপর ভর করে বাঙালির অনন্য অভিযাত্রা
৬ জুন থেকে আফগানিস্তান টেস্টের প্রস্তুতি শুরু করবে ভারতীয় শিবির। বিগত কিছুদিনের মধ্যে টেস্ট পরিসংখ্যান ভারতের ভাল না। পরপর হারের ধাক্কায় এই মুহূর্তে সমালোচনার মুখে গম্ভীর বাহিনী। এই মুহূর্তে সেই ব্যর্থতা পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ভারতের (Hardik Pandya)।


