Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই বেঞ্চমার্ক ইনডেক্স পজিটিভ হলেও এখনও প্রশ্ন যে যুদ্ধের প্রভাব কবে কাটিয়ে উঠতে পারবে দালাল স্ট্রিট (Sensex and Nifty50)।
পজিটিভে ফিরল দালাল স্ট্রিট (Sensex and Nifty50)
দিনের শুরুতে ধাক্কা খেলেও পরের দিকে পতনের ধাক্কা সামলে ওঠে দালাল স্ট্রিট। যার ফলে ভারতের স্টক মার্কেটে লগ্নিকারীদের মুখে হাসি ফুটেছে। গ্রিন থেকেই দৌড় শেষ করেছে শেষ ট্রেডিং সেশনে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর প্রমাদ গুনছিলেন কিন্তু উল্লেখযোগ্যভাবে আর পতনের মুখ দেখেনি (Sensex and Nifty50)।
৭ এপ্রিল মঙ্গলবার সেনসেক্স উঠেছিল ৫০৯.৭৩ পয়েন্ট যার ফলে এই ইনডেক্স শেষ করে ৭৪৬১৬.৫৮ পয়েন্টে। নিফটি৫০ ১৫৫.৪০ পয়েন্ট বেড়ে শেষ করে ২৩,১২৩.৬৫ পয়েন্টে।
দিন সেক্টরের বিচারে যদি দেখা যায় তবে দেখা যাবে মার্কেটের গতি দেখা যাবে, তবে সব সেক্টর নয় কিছু সেক্টর গতি দেখিয়েছে। বিশেষ করে গতি দেখা গিয়েছে আইটি, এফএমসিজি, মেটাল সেক্টরে। তবে ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং সহ আরও কিছু সেক্টর। তবে বিশ্লেষকদের মতে দালাল স্ট্রিটে যে সংকট দেখা গিয়েছিল সেই মেঘ পুরো কাটেনি। ফলে কিছুটা হলেও আশঙ্কা থেকে যাচ্ছেই।

সেনসেক্স-এর মধ্যে HCL Technologies Ltd, বেড়েছে ২.৬৭ শতাংশ, টিসিএস বেড়েছে ২.৬৮ শতাংশ। ২.১৩ শতাংশ দাম বেড়েছে ভারতী এয়ারটেলের স্টকের। নিফটি ১০০ আলাদা করে লাভের মুখ দেখেছে উইপ্রো, বেদান্ত, LTM, জিন্দাল স্টিল, হিন্দালকোর মতো সংস্থা (Sensex and Nifty50)।
তবে উত্থানের পাশাপাশি পতনেরও মুখ দেখছে বেশ কিছু সংস্থা। ০.৮৭ শতাংশ পড়েছে Indigo-র সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের। ধাক্কা খেয়েছে আদানি পোর্টস, মাহিন্দ্রা ও মাহিন্দ্রার মতো একাধিক সংস্থার।
আরও পড়ুন: Mamata Banerjee: ভবানীপুরে আজ মনোনয়ন পত্র জমা দেবেন মমতা
এই আবহে দাঁড়িয়ে বিশেষজ্ঞদের মতে দেশের বাজারে রিকভারি ট্রেন্ড দেখা যাচ্ছে। ইরান যুদ্ধ এবং অপরিশোধিত তেলের দামের উপরও নির্ভর করছে অনেকটাই। তাঁদের মতে আরবিআই-এর ঋণনীতির উপরও নির্ভর করছে অনেককিছু। আগামীদিনে ভূরাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে বাজারের অভিমুখ (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


