Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সরকারি কর্মচারীদের মানসিক সুস্থতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল ছত্তিশগড় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের কর্মকর্তা ও কর্মীরা এখন বিপাসনা ধ্যান শিবিরে অংশগ্রহণের জন্য বিশেষ বেতনসহ ছুটি নিতে পারবেন(Government Vipasana)। এই সিদ্ধান্তের লক্ষ্য কর্মক্ষেত্রে চাপ কমানো, মনোসংযোগ বৃদ্ধি করা এবং সামগ্রিক কর্মদক্ষতার উন্নতি।
কর্মজীবনে সর্বোচ্চ ৬ বার ছুটি (Government Vipasana)
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অল ইন্ডিয়া সার্ভিস ও স্টেট সার্ভিস উভয় ক্ষেত্রের কর্মীরাই এই সুবিধার আওতায় পড়বেন। তাঁরা সরকার স্বীকৃত বিপাসনা কেন্দ্রগুলিতে ১০ দিনের আবাসিক কোর্সে অংশ নিতে পারবেন। একজন কর্মী তার কর্মজীবনে সর্বোচ্চ ছয়বার এই বিশেষ ছুটি নিতে পারবেন।
সবেতন ছুটির ব্যবস্থা
প্রতি শিবিরে অংশগ্রহণের জন্য কর্মীদের সর্বোচ্চ ১২ দিনের বিশেষ ছুটি দেওয়া হবে, যার মধ্যে যাতায়াতের সময়ও অন্তর্ভূক্ত থাকবে। এই সময় কর্মীদের ‘ডিউটি’ হিসেবে গণ্য করা হবে এবং তাঁরা পূর্ণ বেতন পাবেন। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, যাতায়াত বা অন্য কোনও অতিরিক্ত খরচ কর্মীদের নিজেকেই বহন করতে হবে।
কর্মীদের মানসিক চাপ কমাবে (Government Vipasana)
এই সুবিধা পেতে হলে কর্মীদের আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিপাসনা কেন্দ্রের ভর্তি চিঠি জমা দিতে হবে। কোর্স শেষে একটি সমাপ্তি সনদ দাখিল করাও বাধ্যতামূলক। যদি কেউ তা জমা দিতে ব্যর্থ হন, তবে ওই সময়কাল অন্য ছুটির খাতায় যোগ করা হবে। পাশাপাশি, বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এই ছুটি মঞ্জুর হবে এবং দফতরের কাজ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। সরকারের মতে, এই উদ্যোগ কর্মীদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।
আরও পড়ুন: Food Delivery: ফুড ডেলিভারি অ্যাপের আদলে ‘বুক আ মিল’, শিশুদের অপুষ্টি দূরীকরণে নতুন উদ্যোগ
বিপাসনা কী? (Government Vipasana)
বিপাসনা শব্দের অর্থ “বাস্তবে যেমন আছে তেমনভাবে দেখা”। এটি ভারতের প্রাচীনতম ধ্যান পদ্ধতিগুলির একটি, যেখানে আত্ম-পর্যবেক্ষণ ও মননচর্চার মাধ্যমে মানসিক ভারসাম্য অর্জন করা হয়। সাধারণত ১০ দিনের আবাসিক কোর্সের মাধ্যমে এই ধ্যান শেখানো হয়, যা দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে প্রদান করা হয়।



