Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লেবাননে ইজরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেমের ভাইপো ও ঘনিষ্ঠ সহযোগী আলি ইউসুফ হারশি নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ (ইজরায়েল ডিফেন্স ফোর্সেস)(Lebanon Attack)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানায়, বেইরুটের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হারশিকে হত্যা করা হয়েছে। তিনি কাসেমের ব্যক্তিগত সচিব ও উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন এবং হিজবুল্লাহর অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা ছিল তার।
ভুল পোস্টে বিভ্রান্তি (Lebanon Attack)
তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয় বড় ধরনের বিভ্রান্তি। আইডিএফ-এর পোস্টের একটি ভুল অনুবাদে দাবি করা হয়, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম নিজেই নিহত হয়েছেন। ‘গ্রোক’ নামের একটি এআই টুলের অনুবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সসহ কয়েকটি বড় সংস্থা প্রথমে কাসেমের মৃত্যুর খবর প্রকাশ করে। পরে তারা সংশোধনী জারি করে জানায়, নিহত ব্যক্তি আসলে তার ভাইপো ও সহযোগী হারশি।
আইডিএফ-এর বিবৃতি
আইডিএফ তাদের সঠিক বিবৃতিতে জানায়, হারশি কাসেমের দফতরের নিরাপত্তা ও কার্যক্রম ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। পাশাপাশি, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর অস্ত্র পরিবহনের দুটি গুরুত্বপূর্ণ রুট, প্রায় ১০টি অস্ত্রভাণ্ডার, লঞ্চার এবং কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর নেতৃত্বের উপর বড় আঘাত
এই হামলাকে হিজবুল্লাহর নেতৃত্ব ও সরবরাহ ব্যবস্থার উপর বড় আঘাত হিসেবে দেখছে ইজরায়েল। তবে এখনও পর্যন্ত হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে হারশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা (Lebanon Attack)
এদিকে, রাতভর লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল, যার মধ্যে বৈরুতের কেন্দ্রীয় এলাকাও ছিল। যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা স্পষ্ট করেছে তেল আবিব।
আরও পড়ুন: BNP Challenge: বাংলাদেশে বিএনপির জয়ে স্বস্তি : ভাবাচ্ছে কোন কাঁটা?
ফের হরমুজ প্রণালী বন্ধ (Lebanon Attack)
অন্যদিকে, ইজরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র প্রণালীটি দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যদিও অঞ্চলে উত্তেজনা এখনও তীব্র রয়েছে।



