Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: LSG বনাম KKR ম্যাচে অ্যালেনের আউট নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে। এবার আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল নাইট শিবির (KKR)।
আম্পায়ারিং নিয়ে শুরু তীব্র বিতর্ক (KKR)
বাঙালির সঙ্গে মুকুলের যোগ কিন্তু বেশ গভীর। প্রতিটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে মুকুল কাহিনী। ফেলুদা এই মুকুলকে দেখলে নিশ্চয়ই আগে থেকেই সাসপেক্ট করতেন এবং সন্দেহের তালিকায় রাখতেন। নাইটদের বোধহয় সেরকম কোনও পরিকল্পনা ছিল আর সেই কারণে মুকুলের হাতে জব্দ হতে হল নাইট বাহিনীকে। একদিকে যেমন মুকুলের কাছে বধ হতে হল কেকেআর-কে আর তেমনই এখন কলকাতার সমর্থকদের কাছে দুষ্টু লোক এই ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার (KKR)।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে প্রথম ব্যাট করতে নামে কেকেআর আর নেমেই বিপত্তি। ৯ রানে ফেরেন ফিন অ্যালেন। কিন্তু তাঁর আউট নিয়েই শুরু বিতর্ক। আর সেই সেই বিতর্কিত আউট নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল কেকেআর। সেই ক্যাচ বৈধ নয় বরং ছয় হয়ে গিয়েছিল বলেই মনে করছেন সমর্থকরা এবং বিশেষজ্ঞরা। জটায়ু থাকলে হয়ত বলতেন এটাই তাঁর লেখার পরের প্লট আর তার নাম দিতেন ‘যত কাণ্ড ক্রিকেটের নন্দন-কাননে’।
ঘটনাটা ঘটে প্রিন্স যাদবের দ্বিতীয় ওভারে। টপ এজ লেগে অ্যালেনের শট চলে যায় থার্ড ম্যানে দাঁড়ানো দিগ্বেশ রাঠির হাতে। তিনি ক্যাচটি তালুবন্দি করেন। কিন্তু তিনি ছিলেন বাউন্ডারি লাইনের একদম লাগোয়া থেকে ক্যাচ ধরেন কিন্তু আউট দিতে আম্পায়ার টিভি আম্পায়ারেরও সাহায্য নেননি। যেখানে একটা নো বা ওয়াইড দিতে বারবার চেক করা হয় সেখানে এই ক্যাচ কেন চেক না করেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল এই নিয়ে বিতর্ক চরমে। পরে রিপ্লে-তে দেখার সময় রাঠির পা খুব সামান্য বাউন্ডারি লাইনে টাচ করছিল (KKR)।

ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের কোনও সাহায্য না নিয়েও সোজা আউট দেন অ্যালেনকে। কিন্তু যেখানে এরকম মেগা মঞ্চে আউট নিয়ে সামান্য হলেও সংশয় থাকে তবে টিভি আম্পায়ারের সাহায্য নেওয়া উচিত ছিল বলেই মনে করছেন সবাই। এই নিয়ে প্রশ্ন তোলে কেকেআর ড্রেসিং রুম। কেন এমন সিদ্ধান্তের আগে বিস্তারিতভাবে রিপ্লে দেখা হল না সেই নিয়ে ক্ষোভ প্রকাশও করছেন সমর্থকরা।

আরও পড়ুন: RBI UPI: জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ RBI-এর: ডিজিটাল লেনদেনে কোন নিয়ম চালু?
পাওয়েল বলেন, ‘অ্যালেন যখন আউট হয়ে ফিরে আসে, তখন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আইপিএলে বেশিরভাগ ঘটনায় ফিল্ড আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাহায্য নিয়েছেন। হয়তো এটা ভুল হতে পারে, কিন্তু আমরা এটাকে ম্যাচ হারের অজুহাত হিসেবে দেখছি না।’ রিপ্লে-তে স্পষ্ট দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় দিগ্বেশ রাঠির পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল, যা নট আউট এবং ছয়। এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন ক্রিকেটপ্রেমীরা।

আইপিএল-এর এই মানের আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ম্যাচের শুরুতেই ফিন অ্যালেন আউট হয়ে যাওয়ায় দলের উপর প্রভাব পড়ে। এই ধরণের সিদ্ধান্ত ফলাফল এবং পয়েন্ট টেবিলে প্রভাব ফেলতে পারে বলেই জানান পাওয়েল। কিন্তু এক সময় মনে হতে থাকে কলকাতা এই ম্যাচ জিতে যাবে কিন্তু সেখান থেকে একা হাতে ম্যাচ জিতিয়ে ফেরেন মুকুল চৌধুরী। যার ফলে এই ম্যাচেও হারতে হল কলকাতাকে। মুকুলের ২৭ বলে ৫৪ রানের ইনিংস ম্যাচের তফাৎ গড়ে দিয়েছে। এখন দেখার হারের গ্লানি ভুলে কলকাতা ঘুরে দাঁড়াতে পারে কিনা এই মরশুমে (KKR)।


