Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এতটাই বিরক্ত ভারতীয় বোর্ড যে প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধেও কড়া পথে হাঁটতে পারে (BCCI)।
বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)
চলতি আইপিএল-এ যেমন টানটান ম্যাচ উপভোগ ওড়ছেন দর্শকরা আবার অন্যদিকে ঘটে চলেছে একের পর এক বিতর্ক। ভেপিং কাণ্ড থেকে ক্রিকেটারদের বান্ধবীদের নিয়ে হোটেলে থাকা, একাধিক বিতর্কে জর্জরিত আইপিএল। সেই কালচার বন্ধের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। তবে এরপরেও বোর্ডের ক্ষোভের শেষ নেই। যতদিন যাচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সরদের উপস্থিতি। ক্লিক বেটের যুগে রিল কালচার থাবা বসিয়েছে আইপিএল-এও। বহু প্রাক্তন ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে ডাগআউটে রিলস বানাতে। এই বিষয়টি মোটেও ভাল চোখে দেখছে না BCCI। এবার সেই জন্য কড়া পদক্ষেপ নিতে পারে বোর্ড (BCCI)।
এবার আইপিএল-এ বাড়ানো হবে নজরদারি। ক্রিকেটার থেকে দলের অফিসিয়াল, প্লেয়ার থেকে তাঁদের বাড়ির সদস্য এবং টিমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সবার উপরই কড়া নজর রাখবে বোর্ড। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আইপিএল-এ সম্প্রচারকারীর ভূমিকায় থাকা কয়েকজন ক্রিকেটারকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিযোগ রয়েছে তাঁরা প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার কাছে সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করেছিলেন। নিয়মবিরুদ্ধ কাজ যা। এবার তাই বোর্ডের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং বিশেষ নিয়মও জানানো হয়েছে।

এই নিয়ে এক বোর্ড কর্তা বলেন, ‘কয়েকজন ধারাভাষ্যকার নিয়ম ভেঙেছেন। এক প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ডাগআউটের কাছে মোবাইলে ভিডিয়ো করতে দেখা যায়। তবে BCCI-এর টিম দ্রুত সেখানে পৌঁছে তাঁকে থামায়। অনেক প্রাক্তন ক্রিকেটারকে দেখা গিয়েছে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো করতে। প্রত্যেককেই আইনি নোটিস পাঠানো হবে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, BCCI বা IPL-এর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যুক্ত কেউ মাঠে ভিডিয়ো করতে পারবেন না।’
আরও পড়ুন: Makhanlal BJP: মাখনলাল সরকারকে পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরলেন মোদি, কে এই মাখনলাল?
সোশ্যাল মিডিয়ার চাহিদা অনুযায়ী এখন তরুন প্রজন্মের প্লেয়ারদের সঙ্গে ইনফ্লুয়েন্সার ও ভ্লগারদের ঘনিষ্ঠতা বাড়ছে ক্রমশ। এই নিয়ে চিন্তায় বোর্ড। খেলার থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানোতে বেশি মনোযোগ দিচ্ছে আর যার ফলে খেলা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই কড়া পদক্ষেপ নিতে পারে বোর্ড। এমনকি অভিযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দলে অবাধ প্রবেশের। এখন দেখার বোর্ড কী কী পদক্ষেপ নেয় (BCCI)।


