Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে প্রথম দফা নির্বাচনের আর মাত্র ১২দিন বাকি। তার আগেই বিপাকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই প্রার্থী হওয়া পবিত্রর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ছিনতাই ও অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি(Pabitra Nandigram)।
রক্ষাকবচ চেয়ে শুনানির আবেদন (Pabitra Nandigram)
আদালতের কাছে এফআইআর খারিজ সহ রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন নন্দীগ্ৰামের তৃণমূল প্রার্থী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ দায়ের (Pabitra Nandigram)
গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় অভিযোগ দায়ের করেন পবিত্র করের বিরুদ্ধে। তার ভিত্তিতেই পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়।
আরও পড়ুন: Partha Chatterjee ED: সাত সকালে পার্থর বাড়িতে ইডির হানা, বাদ যাননি প্রসন্ন রায়
মারধর করার অভিযোগ (Pabitra Nandigram)
মামলাকারী বুদ্ধদেব গিরির অভিযোগ, গত ৬ এপ্রিল তাঁর বাড়ির সামনে দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় তাঁকে “জয় বাংলা’ স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, বুদ্ধদেবের থেকে ৩,৭০০ টাকা ছিনতাই করে নেয় পবিত্র সহ তাঁর দলবল। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম তৃণমূল প্রার্থী পবিত্র কর।



