Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি, সরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড তারকা (Daryl Mitchell)।
নয়া বিতর্কে পিএসএল (Daryl Mitchell)
আবারও বিতর্কে পাকিস্তানের বোলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার পিএসএল-এ উঠল তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন। নতুন করে বিতর্কে জড়ালেন এই পাক স্পিনার। তবে এর আগেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার সেই বিতর্কে জড়ালেন নিউ জিল্যান্ড তারকা ড্যারিল মিচেল। তবে বিশ্বকাপের সময় তাঁর বোলিং নিয়ে অনেকে প্রশ্ন তুললেও নিয়মবিরুদ্ধ না হওয়ায় শাস্তির মুখে পড়তে হয়নি তাঁকে (Daryl Mitchell)।
পাকিস্তান স্পিনার তারিকের অদ্ভুত বোলিং অ্যাকশন অনেক সময়েই সমস্যার সৃষ্টি করেছে এবং সেই নিয়ে ব্যাটাররাও কথা বলেছেন। তারিক ডেলিভারি রিলিজ করার আগে কিছুটা থেমে থেমে বল করেন। এবার সেই বোলিং একশনের প্রতিবাদে দুইবার উইকেট থেকে সরে দাঁড়ান মিচেল। শুধু এখানেই ইতি হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে হস্তক্ষেপ করতে হয়েছে আম্পায়ারকে।

পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয় রাওয়ালপিন্ডিজ। রান তাড়া করতে নেমে রাওয়ালপিন্ডিজের ইনিংসের নবম ওভারে বল করতে আসেন এই পাক স্পিনার। ওভারের দ্বিতীয় বলে মিচেল সুইপ করে এক রান নেন। ওভারের চতুর্থ বলে তারিক নিজের পরিচিত ভঙ্গিতে মাঝপথে থিম বল করতে আসেন এবং তখন হঠাৎ উইকেট থেকে সরে দাঁড়ান মিচেল। এরপরের বলেও একই ঘটনা ঘটে (Daryl Mitchell)।
আরও পড়ুন: Manipur: মণিপুরে গুলিতে শহিদ মালদার জওয়ান
পরপর দুইবার এমন ঘটনায় কিছুটা হতবাক হয়ে পড়েন সকলে। সেই সময় ফিল্ড আম্পায়ার দ্রুত এগিয়ে গিয়ে কথা বলেন মিচেলের সঙ্গে। এরপর ঘটনা স্বাভাবিক হয়। এরপর আবার তারিক নিজের স্টাইলে বল করেন এবং মিচেলও স্বাভাবিকভাবেই খেলেন। ম্যাচে তারিকের আরও তিনটে বল ফেস করেন মিচেল। আর কোনও বলেই এক রানের বেশি আসেনি।
এই ম্যাচে শেষ পর্যন্ত ৩২ বলে ৩০ রান করে আউট হয়ে ড্রেসিং রুমে ফায়ার যান নিউ জিল্যান্ড তারকা মিচেল। অন্যদিকে তারিক ৪ ওভার বল করে মাত্র ২৩ রানের বিনিময় নেন একটি উইকেট। এই ম্যাচ জিতে নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স। অন্যদিকে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল রাওয়ালপিন্ডিজ (Daryl Mitchell)।


