Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাসবিহারী বিধানসভা কেন্দ্রে এবার (Ashutosh Chatterjee Congress) কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে পরিচিত মুখ ও প্রদেশ কংগ্রেসের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়কে। কেটিভি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বরাবরের মতোই স্পষ্ট ভাষায় জানালেন রাজ্য রাজনীতির কথা।
কংগ্রেস প্রার্থী আশুতোষের কাছে, এই লড়াই কতটা কঠিন? (Ashutosh Chatterjee Congress)
উত্তরে তিনি জানান, “বাংলায় জোট বেঁধেছে দুই ভাই (Ashutosh Chatterjee Congress)। তৃণমূল দুর্নীতি ও বিজেপি মূল্যবৃদ্ধি। রাসবিহারী বিধানসভার মানুষের কাছে একটাই আবেদন। মানুষ ব্যবসা করবেন, শান্তিতে থাকবেন, তোলাবাজি থাকবে না। স্বচ্ছ প্রশাসন গঠন করতে হবে। প্রোগ্রেসিভ পলিটিক্স করতে হবে। ইয়াং জেনারেশন মনে করে প্রগ্রেস মানুষের বাড়িতে পৌঁছাবে, দলীয় কার্যালয়ে নয়। আমি তো রাসবিহারীর ছেলে, আমাকে তো হেলিকপ্টারে করে বালিগঞ্জ থেকে আসতে হয়নি। স্বপন দাশগুপ্তকে দেখলে মানুষ ভাববে উনি শুভেন্দু অধিকারী ও অমিত শাহের প্রতিনিধি। এসআইআর এ ৩৫০০ মানুষের নাম কাটা গেছে এই ওয়ার্ডে। আমরা হেল্পডেক্স চালু করে মানুষের সাহায্য করছি। সবকিছু বলছে অনলাইনে করো। মানুষ জানবে কি করে। এটা একটা এনার্কি ছাড়া আর কিছু নয়। গণতন্ত্রকে যারা হত্যা করেছে, আমার লড়াই তাদের বিরুদ্ধে। মানুষ ঠিক করবে কি হবে।”

প্রচারের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে মাথায় রাখা হচ্ছে?
“আমরা স্থানীয় ইস্যুগুলোকে নজরে রাখছি। এই এলাকার মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকারি অর্থের উন্নয়ন যাতে দলীয় কার্যালয় বা নেতার বাড়িতে নয়, মানুষের কাছে পৌঁছায়। রাস্তাঘাট এখনও ঠিক নয়। প্রতিহংসা নয়, মানুষের সঙ্গে থাকতে হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, লড়াইয়ের দিক থেকে, মানুষের কণ্ঠস্বরে আমরা এক নম্বরেই আছি।”
এছাড়া তার বক্তব্যে উঠে এসেছে এসআইআর নিয়ে কোর্ট সংক্রান্ত অসন্তোষের কথা। তিনি বলেছেন, “কোর্টের ঘাড়ে বল ফেলে দিয়েছে। কোর্টই নির্বাচন করাকে তবে।”
আরও পড়ুন: Pakistan Mediation: পরমাণু ইস্যুতে অচলাবস্থা, আমেরিকা-ইরান সম্পর্ক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
কংগ্রেসের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ আমরা মানুষের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ মালিক আমরা তার কণ্ঠস্বর।”


