Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্যন্তরীণ সমীক্ষায় আসন কমতেই অস্বস্তিতে বিজেপি (Amit Shah)। সরকার গড়তে যে কোনও পথ খোলা রাখার রণকৌশল গেরুয়া শিবিরের। সূত্রের খবর, ম্যাজিক ফিগার ছুঁতে অন্য দলের সম্ভাব্য জয়ী বিধায়কদের ওপর নজরদারির নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

আসন সংখ্যা নিয়ে উদ্বেগে গেরুয়া শিবির (Amit Shah)
২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল নিয়ে চরম দোটানায় বিজেপি শিবির। ম্যাজিক ফিগার ১৪৮-এ পৌঁছানো নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে সংশয়। নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় ১৩৫ থেকে ১৫০টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও, ভোট ঘোষণার পর সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী, গেরুয়া শিবির ১০০ থেকে ১২০টি আসনের বেশি এগোতে পারছে না। অর্থাৎ, সরকার গঠন করতে এখনও প্রায় ২৮টি আসনের ঘাটতি দেখা দিচ্ছে।
আরও পড়ুন: Pakistan Mediation: পরমাণু ইস্যুতে অচলাবস্থা, আমেরিকা-ইরান সম্পর্ক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
বিজেপি সূত্রের খবর, এই পরিস্থিতিতে সরকার গঠনের লক্ষ্যপূরণ করতে মরিয়া হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিক কলকাতা সফরে এসে তিনি তাঁর অতি ঘনিষ্ঠ ‘কোর টিম’-কে বিশেষ নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, শাসক দল তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলের সম্ভাব্য জয়ী বিধায়কদের ওপর এখন থেকেই কড়া নজর রাখতে বলা হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর যদি সংখ্যাতত্ত্বের লড়াই শুরু হয়, তবে অন্য শিবিরের বিধায়কদের সমর্থন নিয়ে যাতে সরকার গড়া যায়, সেই পথ খোলা রাখতে চাইছেন শাহ (Amit Shah)।
দলের এই দোটানা কাটাতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে অমিত শাহ নিজেই এখন বাংলার মাটি কামড়ে পড়ে থাকার পরিকল্পনা করছেন। প্রধানমন্ত্রীর সভার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শাহ নিজেও ভোটের সময় দীর্ঘ সময় বঙ্গে কাটাবেন বলে সূত্রের দাবি।

আরও পড়ুন: US Iran Relations: চুক্তি ছাড়াই শেষ বৈঠক, তবুও কেন একে ‘সাফল্য’ বলছে পাকিস্তান?
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখছে বিজেপি নেতৃত্ব। ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ সন্দেহভাজন নাম বাদ দেওয়ার প্রক্রিয়াটি তাদের অনুকূলে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। অমিত শাহের স্পষ্ট নিদান ‘ক্ষমতায় আসতেই হবে’। আর সেই লক্ষ্যপূরণে দল যে কোনও কৌশলী পথে হাঁটতে প্রস্তুত।



