Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গতকাল তপসিয়ার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে (Topsia Fire)। আরও কয়েক জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলের দোতলায় এক চামড়ার কারখানায় আগুন লাগে।

কারখানার ভাঙার কাজ (Topsia Fire)
দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন পাঁচ-ছ’জন। সকলেই ওখানে কাজ করছিলেন। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা খবর দেন দমকলে। সূত্রের খবর, পৌনে ২টো নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর তপসিয়ার অগ্নিকাণ্ডে যেখানে দুই জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন, সেই অবৈধ কারখানার ভাঙার কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?

মুখ্যমন্ত্রী জানান (Topsia Fire)
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, এই ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত সমস্ত অবৈধ কারখানার বিরুদ্ধে ভাঙার ব্যবস্থা নেওয়া হবে। বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসভা ও স্থানীয় পুলিশের আধিকারিকরা। সরকার অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়া চলা বিপজ্জনক কারখানাগুলির বিদ্যুৎ ও জল সংযোগও স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।



