Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে বন্ধ থাকবে শেয়ার মার্কেটও (Stock Market)।
বন্ধ শেয়ার মার্কেটের ঝাঁপ (Stock Market)
এই সপ্তাহের শুরুটা ভাল হয়নি শেয়ার মার্কেটের। গত সপ্তাহের বৃদ্ধির ধারা দেখা যায়নি এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে। এমন আবহে দেশ জুড়ি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল বন্ধ থাকবে। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী এই দিন আর তা জাতীয় ছুটি হিসেবে গণ্য করা হয়। যে কারণে বন্ধ থাকবে পোস্ট অফিস, ব্যাঙ্ক, শেয়ার বাজার এবং স্কুল, কলেজ। একই ভাবে বন্ধ থাকবে দালাল স্ট্রিটের সব লেনদেন (Stock Market)।
১৪ এপ্রিলের পরে ১৫ এপ্রিল স্থানীয় উৎসব রয়েছে দেশের অনেক রাজ্যেই। যার কারণে দেশের বেশ কয়েকটি রাজ্যে বুধবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা নববর্ষের শুরু আর সেই কারণে ছুটি থাকবে ব্যাঙ্ক। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে টানা দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ব্যাঙ্কের ব্র্যাঞ্চে বন্ধ থাকবে কাজকর্ম। তবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা থাকবে স্বাভাবিক।

আরও পড়ুন: Screen Time: মোবাইলে স্ক্রল করার অভ্যেস: ছোট্ট মেয়ের ভাইরাল ভিডিয়োয় বাড়ছে উদ্বেগ
আম্বেদকর জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল বন্ধ থাকবে স্টক মার্কেট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে এই দিন। দুই এক্সচেঞ্জেই ইক্যুইটি, ডেরিভেটিভস, এসএলবি সেগমেন্ট থাকবে বন্ধ। তবে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু বিকাল ৫টা থেকে রাত ১১.৫৫ পর্যন্ত খোলা থাকবে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। বুধবার খোলা থাকবে শেয়ার বাজার। স্বাভাবিক ট্রেডিংয়ের কাজ করা যাবে। তবে এখন লগ্নিকারীদের নজর থাকবে ছুটি কাটিয়ে বৃদ্ধির মুখ দেখতে পারে কিনা দেশের শেয়ার মার্কেট (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


