Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঈশান কিষাণদের সামনে প্রথম হার রাজস্থানের (SRH vs RR)।
থামল রাজস্থানের বিজয়রথ (SRH vs RR)
রাজস্থানের অশ্বমেধের ঘোড়া তখন প্রবল পরাক্রমে ছুটে চলেছে। যে যে নগরের মধ্যে দিয়ে যাবে সেই সব নজর অনায়াসে দখলে চলে আসবে বা বলা ভাল যারা এই ঘোড়া আটকানোর চেষ্টা করবে তাদের সঙ্গে যুদ্ধ অনিবার্য। সেরকম রাজস্থানের এই ঘোড়া যখন মুম্বই, গুজরাট, চেন্নাই এবং বেঙ্গালুরু জয় করে এসে হায়দরাবাদ জয়ে দৌড় চালাচ্ছে। কিন্তু এই হায়দরাবাদের কাছেই থামল রাজস্থানের ঘোড়া। শুধু থামল না চূড়ান্ত পরাস্ত হতে হল তরুণ ব্রিগেডকে। এত বড় দুর্ঘটনার খবর মোটামুটি জেনে গিয়েছে সবাই আর হায়দরাবাদের এই জয়ের নায়ক প্রফুল (SRH vs RR)।
এই দিন রাজস্থান রয়্যালসের টপ অর্ডারে যে ভাঙন দেখা গেল সেটা বোধহয় এই মরশুমে কেউ খুব একটা আশা করেননি। এক ওভারে ৩ উইকেট এবং ৯ রানে পাঁচ উইকেট, এ যেন এমন এক দৃশ্য যা না হবে একপ্রকার অসম্ভব। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন হায়দরাবাদের বোলাররা। প্রবল বিক্রমশালী বৈভব-ধ্রুব জুরেল-রিয়ান পরাগ, একের পর এক ব্যাটার তখন দেখে ফেলেছেন প্যাভিলিয়নের রাস্তা। আর এই আইপিএল-এ নতুন নতুন নায়ক হিসেবে রণক্ষেত্রে ধরা দিলেন প্রফুল।
প্রফুলের স্পেলে প্রফুল্ল হায়দরাবাদের সমর্থকরা। যে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ বাকি দলের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল এই ম্যাচে সেই ব্যাটিং লাইন-আপই প্রফুল এমনভাবে ভাঙলেন যেন বালির উপর গড়ে ওঠা বালির ঘর। একটা বড় ঢেউ আর মুহূর্তে ভেঙে গেল বালির দুর্গ। ১-০-০-০-৪, এটা কোনও নম্বর নয় রাজস্থানের ভাঙে পড়ার করুণ গল্প।

হায়দরাবাদের ব্যাটিং ভাল থাকলেও বারবার প্রশ্ন উঠেছে ঈশান কিষাণের অধিনায়কত্ব এবং বোলিং নিয়ে। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে দলকে। দল একাধিকবার বড় রান করেও সেটা ডিফেন্ড করতে পারেনি। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে এমন চমক দেবে SRH, সেটা বোধহয় কল্পনা করেননি সমর্থকরা। নতুন বোলিং আক্রমণে বদল আনার কারণে দলে জায়গা পান বিদর্ভের তরুণ পেসার প্রফুল হিঙ্গে। আর বিদর্ভের তরুণ পেসারের কাছে দর্প চূর্ণ হল রাজস্থানের।

একটি মাত্র ঘরোয়া টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে দলে সুযোগ আর সেখান থেকে জয়ের নায়ক। এই গল্প হার মানাবে যে কোন তথাকথিত হিরোর গল্প থেকে। এই মরশুমে যে কাজ বুমরা করতে পারেননি, সেই কাজ করে দেখালেন এই তরুণ। আর আবারও প্রমাণ করলেন যে ঘরোয়া ক্রিকেটে এমন অনেকে আছেন যারা সুযোগ পেলেই বাজিমাত করতে পারেন (SRH vs RR)।

বুমরাকে ছয় মেরে চর্চায় ছিলেন বৈভব আর সেই বৈভবকেই প্রফুল ফেরালেন গোল্ডেন ডাকে। এরপর ধ্রুব জুরেলকেও শূন্যতে ফেরান। একই ওভারে প্রফুলের তৃতীয় শিকার হন লুয়ান দে প্রিটোরিয়াস। তাঁর রানও শূন্য। প্রথম ওভারে তিন ব্যাটার ফিরলেন খাতা না খুলেই। তাঁর এই বিধ্বংসী স্পেল ততক্ষণে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে। বাকিটা ছিল সময়ের অপেক্ষা (SRH vs RR)।
তবে ততক্ষণে তিনি ক্ষুদার্থ বাঘ। একদিকে যেমন বাঘ রক্তের স্বাদ পেলে আরও হিংস্র হয়ে ওঠে ঠিক প্রফুলও যেন আরও বিধ্বংসী। এখানেই তাঁর স্বাদ মেটেনি। দ্বিতীয় ওভারে ফেরালেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগকে। প্যাট কামিন্সের অনুস্পস্থিতিতে তিনি দলকে সেই ভরসা দিতে পারেন কিনা এখন সেটা সময়ই বলবে। যশস্বী ক্রিজে থাকলেও তিনি কার্যকরী হলেন না। তাঁকে এক রানে ফিরিয়ে দেন সাকিব হুসেন।

প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা শূন্য রানে ফিরলেও ঈশান কিষাণ ছিলেন দুর্দান্ত ছন্দে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ঈশান নিজের ফর্ম ধরে রেখেছেন। ট্র্যাভিস হেডও অল্পক্ষণের মধ্যে ফিরলেও ঈশান দাপটের সঙ্গে ব্যাট করে যান। তাঁর ৪৪ বলে ৯১ রানের ইনিংস দলের জন্য বড় স্কোর গড়ার কাজটা করে দেয়। এর সঙ্গে যোগ্য সঙ্গত দেন ক্লাসেন। ২৬ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এরপর নীতিশ কুমার রেড্ডি (২৮), সলিল অরোরা (২৪)। সব মিলিয়ে হায়দরাবাদের স্কোর ২১৬ (SRH vs RR)।
আরও পড়ুন: Horoscope Today: হনুমানজির আশীর্বাদে আজ কার জীবনে খুলবে সাফল্যের দরজা?
২১৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথম থেকেই ধরাশায়ী রাজস্থান। সেই সময় ২১৭ মরীচিকাসম। ৯ রানে ৫ উইকেট হারিয়ে এমন পরিস্থিতি যে মনে হতে থাকে ৫০ বা তার বেশি ওঠা কি সম্ভব হবে? সেই সময় ওয়েসিসের কাজটা করেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং প্রোটিয়া তারকা ডোনোভান ফেরেইরা। এই জুটি ১১৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে সমানজনক জায়গায় নিয়ে যান। ডোনোভান ফেরেইরা ৪৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন এবং জাদেজা করেন ৩২ বলে ৪৫ রান। এরপর দেশপাণ্ডে ১১ বলে ২৫ রান করেন। কিন্তু ততক্ষণে রাজস্থানের যা বিপর্যয় ঘটার ঘটে গেছে। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় RR।
বল হাতে এই ম্যাচে একাই যে বোলার তফাৎ গড়ে দেন তিনি প্রফুল হিঙ্গে। অন্যদিকে একই তেজে আক্রমণ চালান সাকিব হুসেন। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। দুই তরুণের দাপটে ৫৭ রানে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ (SRH vs RR)।


