Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবে চেন্নাই আর এই ম্যাচেই কি শেষ হতে চলেছে ধোনি যুগের (MS Dhoni)?
আজকের ম্যাচেই ইতি টানবেন ধোনি? (MS Dhoni)
চলতি আইপিএল-এ গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। প্লে-অফের লড়াই জমজমাট কিন্তু এই উত্তেজনার আবহেই আইপিএল-এর আকাশ জুড়ে বিষাদের সুর। ২০২৬ সালের আইপিএল-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচে খেলনা মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ঘরের মাঠে গ্রুপ পর্বের ম্যাচের আগে এবার তাঁকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা (MS Dhoni)। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে কি মাঠে নামবেন ধোনি?
তবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে টস পর্যন্ত। শুরুতে ধোনির কাফ মাসেলের চোট লেগেছিল। সেই সময় শোনা গেছিল অনুশীলনে দৌড়ের সময় এবং নড়াচড়া করতে সমস্যা হচ্ছে এমনকি অনুশীলনে আবার চোটের সমস্যা হয় বলেও জানা যায়। তবে এর মধ্যেই ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্যে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। আজকের ম্যাচ শুধু প্লে-অফের নয় ধোনির ফেরারও।

মরশুমের শুরুতে ধোনির চোট নিয়ে চেন্নাই জানায় রিহ্যাবের মধ্যে রয়েছেন তিনি। সেই সময় মনে করা হচ্ছিল দুই সপ্তাহ খেলতে পারবেন না তিনি। তবে সমর্থকে অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এখনও পর্যন্ত নামতে পারেননি তিনি।
তবে শুধু ব্যাটিং নয় চিন্তা রয়েছে ধোনির দৌড়ানো নিয়েও। দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছিলেন ধোনি ব্যাটিং ভালই করছেন। তবে তাঁকে দ্রুত মাঠে ফেরানোর আত্মবিশ্বাস এখনও ফেরেনি পুরোপুরি। তবে ধোনির রিহ্যাব ভাল এগোচ্ছে বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু মাঠে নামার আগে ধোনির পুরো আত্মবিশ্বাস ফিরে পাওয়া দরকার (MS Dhoni)।
তবে অশ্বিনের মন্তব্যের পর চর্চা আরও বেশি বেড়েছে। নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই বনাম হায়দরাবাদের আগে অশ্বিন বলেন যে তাঁর মনে হচ্ছে ধোনির এই ম্যাচে খেলার বড় সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির খেলার বড় সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। যতটা শুনেছি, গত দুই-তিন ম্যাচ ধরেই ও মাঠে নামার জন্য তৈরি ছিল।’
আরও পড়ুন: Annapurna Bhandar: মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ ঘোষণা, বাংলার প্রশাসনে আসছে বড় পরিবর্তন
এই মন্তব্যের পর অনেকের মনে হচ্ছে যে ধোনি যদি ম্যাচ খেলার মত অবস্থায় না থাকতেন তবে আলোচনা হত আবেগের জায়গা থেকে কিন্তু প্রাক্তন এই তারকার মন্তব্যে এখন কিছুটা আলো দেখছেন সমর্থকরা তবে এখন সবটা নির্ভর করছে দলের পরিবল্পনার উপর।
এর মধ্যেই ধোনি একটি পুরনো সাক্ষাৎকারের কথা ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি বলেন, ‘আমি সব সময় পরিকল্পনা করে ক্রিকেট খেলেছি। শেষ ম্যাচ খেলেছিলাম রাঁচিতে। এক দিনের ক্রিকেটেও শেষ ঘরের ম্যাচ ছিল রাঁচিতে। তাই আশা করি, আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে হবে। সেটা আগামী বছর হোক বা পাঁচ বছর পরে, এখনই বলা কঠিন (MS Dhoni)।’


