Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্টারনেটের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে গত তিন দশক ধরে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘ইন্টারনেট আর্কাইভ’ যাকে অনেকেই “ডিজিটাল লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া” বলে থাকেন। এর সবচেয়ে পরিচিত পরিষেবা ‘ওয়েব্যাক মেশিন’, যা এক ট্রিলিয়নেরও বেশি ওয়েবপেজ সংরক্ষণ করে ব্যবহারকারীদের আগের ইন্টারনেট তথ্য ঘেঁটে দেখার সুযোগ দেয়(Internet Archive)।
‘সেভ পেজ নাউ’ (Internet Archive)
১৯৯৬ সালে ব্রিউস্টার কাহলে ও ব্রুস গিলিয়াট এই প্রকল্প শুরু করেন। গুগলের মতো সার্চ ইঞ্জিন যেখানে বর্তমান তথ্য দেখায়, সেখানে ওয়েব্যাক মেশিন বিভিন্ন সময়ের ওয়েবসাইটের ‘স্ন্যাপশট’ ধরে রাখে। ফলে কোনও ওয়েবপেজ কীভাবে বদলেছে বা মুছে গেছে, তা সহজেই দেখা যায়। ‘সেভ পেজ নাউ’ টুল ব্যবহার করে যেকেউ নির্দিষ্ট সময়ের একটি পেজ সংরক্ষণ করতে পারে।
পুরনো রিপোর্ট যাচাই
সাংবাদিকতা, গবেষণা ও আইনি প্রক্রিয়ায় এই প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুরনো রিপোর্ট যাচাই, সম্পাদনার পরিবর্তন খোঁজা এবং প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে আদালতেও ওয়েব্যাক মেশিনের সংরক্ষিত পেজ গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়েছে।
আর্কাইভে বাধা মিডিয়া সংস্থাগুলির
তবে সাম্প্রতিক সময়ে বড় মিডিয়া সংস্থাগুলোর বাধার মুখে পড়েছে এই আর্কাইভ। তাদের আশঙ্কা, সংরক্ষিত কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণে ব্যবহার হয়ে কপিরাইট লঙ্ঘন করতে পারে। নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংস্থা ইতিমধ্যে এই নিয়ে আপত্তি তুলেছে।
মিডিয়া সংস্থার দ্বিমুখী নীতি (Internet Archive)
সমালোচকরা বলছেন, বিষয়টি দ্বিমুখী একদিকে মিডিয়াগুলো নিজেরাই রিপোর্টিংয়ের জন্য ওয়েব্যাক মেশিন ব্যবহার করে, অন্যদিকে নিজেদের কনটেন্ট আর্কাইভে রাখতে বাধা দেয়। এর ফলে ভবিষ্যতে ইন্টারনেটের পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ কঠিন হয়ে পড়তে পারে।
আরও পড়ুন: UP Minimum Wages: নয়ডায় শ্রমিক অসন্তোষ, ন্যুনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের
চাপের মুখে রয়েছে ইন্টারনেট আর্কাইভ (Internet Archive)
এর মধ্যেই আইনি লড়াই, সাইবার হামলা ও আর্থিক চাপের মুখে রয়েছে ইন্টারনেট আর্কাইভ। তবুও সাংবাদিক ও অধিকারকর্মীদের একটি বড় অংশ এই প্ল্যাটফর্মকে রক্ষার পক্ষে সরব হয়েছে। বর্তমানে ওয়েব্যাক মেশিনের মতো বিকল্প নেই। তাই এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া মানে ডিজিটাল ইতিহাসের বড় অংশ হারানোর ঝুঁকি তৈরি হওয়া।



