Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেসকো সেন্টারে একটি মিউজিক ইভেন্টে অংশ নেওয়ার পর মাদক সেবনের জেরে দুই এমবিএ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(Mumbai Music Event)। ঘটনাটি ঘটে ১১ এপ্রিল রাতে, যেখানে প্রায় ৪,০০০ মানুষ ২,০০০ টাকা প্রবেশমূল্য দিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
নিষিদ্ধ মাদকে শ্বাসকষ্ট (Mumbai Music Event)
পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত কিছু ব্যক্তি নিষিদ্ধ মাদক এমডিএমএ (MDMA) গ্রহণ করেছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ তিনজন পড়ুয়ার শ্বাসকষ্ট শুরু হয় এবং তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সি এক তরুণী এবং ২৮ বছর বয়সি এক তরুণের মৃত্যু হয়। অপর এক ২৫ বছর বয়সি তরুণীর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওভারডোজেই বিপত্তি
মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৃতদের মধ্যে এক তরুণ ইভেন্টে যাওয়ার পথে একটি ট্যাক্সির ভিতরে একটি মাদক ট্যাবলেট গ্রহণ করেন। পরে অনুষ্ঠানের মধ্যেই তিনি দ্বিতীয় একটি ট্যাবলেট নেন, যার ফলে অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণ (ওভারডোজ) ঘটে।
সরবরাহকারী গ্রেফতার
চিকিৎসকদের মতে, অতিরিক্ত মাদক সেবনই মৃত্যুর মূল কারণ। পুলিশ জানিয়েছে, এই ট্যাবলেট সরবরাহকারী ব্যক্তি নিজেও একজন ছাত্র এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে ৬-৭টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ম্বইয়ের বাইরে থেকে আসে মাদক (Mumbai Music Event)
তদন্তে আরও জানা গেছে, এই মাদক মুম্বইয়ের বাইরে থেকে আনা হয়েছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইভেন্ট সংগঠক ভিহান ওরফে আকাশ সামাল, নেসকো ইভেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের সানি বিনোদ জৈন, অভ্যন্তরীণ নিরাপত্তা দলের সদস্য বালাকৃষ্ণন বালারামসহ আরও দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Internet Archive: বিপাকে ইন্টারনেট আর্কাইভ: কোন সমস্যায় তথ্য পরিষেবা প্রদানকারী সংস্থা?
নাচের ভিডিয়ো ভাইরাল (Mumbai Music Event)
এদিকে, অনুষ্ঠানে নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেসকো সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং দ্রুত ঘটনার সত্য উদঘাটনে প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করছে।



