Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত আইপিএল-এর একটি ম্যাচেও পাওয়া যায়নি ধোনিকে (MS Dhoni)। এই ম্যাচে কি দেখা যাবে ধোনিকে?
কেকেআর-র বিরুদ্ধে খেলবেন ধোনি? (MS Dhoni)
চলতি মরশুমে আইপিএল শুরুর আগে চেন্নাই এবং দলের সমর্থকদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল কাফ মাসলে চোটের কারণে ধোনির মাঠে না নামা। প্রথমেই জানা গিয়েছিল আইপিএল-এর প্রথম দুই সপ্তাহে চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখনও পর্যন্ত তিনি কবে মাঠে ফিরবেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যেই দুই সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু এখন ধোনিকে নিয়ে কোনও আপডেট না থাকায় চিন্তায় সমর্থকরা। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলতে পারেননি ধোনি। সেই চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে হেরেছে চেন্নাই আর একটিতে জিতেছে। মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচে কি দেখা যাবে ধোনিকে (MS Dhoni)?
চেন্নাইয়ের হয়ে অনুশীলনে নেমেছেন ধোনি কিন্তু তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন নেটে শুধু থ্রো-ডাউন মোকাবিলা করতে দেখা গিয়েছে ধোনি। চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ব্যাটিং কোচ বল করছিলেন ধোনির বিরুদ্ধে। কিন্তু নেটে উইকেটকিপিং করেননি ধোনি আর এইসবের থেকে স্পষ্ট যে এখনও পুরোপুরি ফিট নন তিনি। মাঠে ফিরতে এখনও সময় লাগবে তাঁর (MS Dhoni)।

আরও পড়ুন: Election 2026: বাড়িতে বসেই ভোট, গণতন্ত্র এবার সত্যিই দোরগোড়ায় পৌঁছল?
আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই কিন্তু প্রথম তিন ম্যাচে খারাপভাবে হারতে হয়েছে চেন্নাইকে। তবে শেষ ম্যাচে সঞ্জু দুরন্ত সেঞ্চুরি করেন এবং জয় পায় চেন্নাই। কিন্তু তাঁরা ধোনিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না রা কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। গত মরশুমেও হাঁটুর চোটে ভুগতে হয়েছে তাঁকে। তাই দুই সপ্তাহ কেটে গেলেও ধোনিকে আরও সময় দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ধোনির ফেরার সম্ভাবনা না থাকলেও চোট সরিয়ে প্রথম একাদশে ফিরতে চলেছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার দলে ফেরায় মিডিল অর্ডার বেশ কিছুটা ভরসা পাবে। আগের ম্যাচে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু। ফলে এই ম্যাচেও তাঁর থেকে এমন ইনিংস দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা (MS Dhoni)।


