Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আগ্রা, ভালোবাসার প্রতীক তাজমহলের শহর। অথচ সেখানেই এক সম্ভাব্য প্রেমকাহিনি রূপ নিল চাঞ্চল্যকর বিরোধ ও আইনি লড়াইয়ে। টাকা না দিলে কোনও দাম্পত্য সম্পর্ক স্থাপন করবেন না বলেও নাকি স্পষ্ট জানিয়ে দেন তিনি(UP Wife contro)।
শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার (UP Wife contro)
উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা গৌরব ও কল্পনার বিয়ে হয় গত বছর ২৯ এপ্রিল। কিন্তু বিয়ের পরদিন থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। গৌরবের বোন মুসকান দায়ের করা এফআইআরে দাবি করেছেন, কল্পনা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করেন এবং তাঁকে অপমান করেন।
টাকা দিতে চাপ
অভিযোগ অনুযায়ী, কল্পনা তাঁর ভাইদের সঙ্গে মিলে নিজের গয়না ছাড়াও শাশুড়ির গয়নাও নিয়ে যান, পরে ফেরত দেননি। এরপর থেকেই গৌরবের পরিবারকে বারবার “ইচ্ছায়” ৯০ লক্ষ টাকা দিতে চাপ দেওয়া হচ্ছিল।
প্রাণে মারার হুমকি
জুলাই মাসের প্রথম সপ্তাহে কল্পনা বাপের বাড়ি চলে যান এবং হুমকি দেন “৯০ লক্ষ টাকা দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।” এরপর থেকে তিনি আর শ্বশুরবাড়িতে ফেরেননি। অভিযোগ, তাঁর পরিবার গৌরবদের পুড়িয়ে মারার হুমকিও দেয়।
ক্ষতি করার চেষ্টার অভিযোগ (UP Wife contro)
সেপ্টেম্বরে কল্পনার ভাই রাহুল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পাঠিয়ে টাকা পাঠানোর নির্দেশ দেন। কয়েক মাস পর, ২৫ মার্চ, কল্পনা ও তাঁর পরিবারের সদস্যরা গৌরবের বাড়িতে এসে তাঁদের আটকে রেখে হুমকি ও গালিগালাজ করেন। এমনকি বাড়ির গ্যাস সংযোগে কারচুপি করে দুর্ঘটনার ছদ্মবেশে ক্ষতি করার চেষ্টার অভিযোগও উঠেছে।
আরও পড়ুন: Mumbai Music Event: মিউজিক ইভেন্টে ড্রাগ ওভারডোজ: মুম্বইয়ে মৃত ২ আশঙ্কাজনক ১
পুলিশের সহায়তায় পরিবারটিকে উদ্ধার (UP Wife contro)
পুলিশের সহায়তায় পরিবারটিকে উদ্ধার করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটক মুন্না মাস্টার পরিকল্পিতভাবে এই বিয়ে করিয়েছিলেন টাকা আদায়ের উদ্দেশ্যে। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত চলছে।



