Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেকেআর-এর এই তারকা পেসার পিএসএল-কে না বলে যোগ দিয়েছিলেন আইপিএল-এ (Blessing Muzarabani)। সেই কারণে তাঁকে ব্যান করল পিএসএল।
পিএসএল-এ ব্যান মুজারাবানি (Blessing Muzarabani)
পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই টক্কর দিতে চেয়েছে আইপিএল-কে। তারা এও দাবি করেছেনযে পিএসএল অনেক এগিয়ে আইপিএল-এর থেকে যদিও তার বাস্তব রূপ ঠিক কেমন সেটা এখনও ক্রিকেট বিশ্ব দেখতে পারেনি। একাধিক বিতর্কই শুধু সৃষ্টি হয়েছে এই সুপার লিগকে ঘিরে। এমনকি বাজে কোয়ালিটির জার্সি নিয়ে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই বছরের জন্য ব্যান করল জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে। তিনি বর্তমানে কেকেআর-এর হয়ে খেলছেন (Blessing Muzarabani)।
আইপিএল-এ সুযোগ পেয়ে পাকিস্তান সুপার লিগ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ব্লেসিং। আর সেই কারণেই মঙ্গলবারই জানা গিয়েছে আগামী দুই বছরের জন্য পিএসএল নিষিদ্ধ ওরাল তাঁকে। পিএসএল ছেড়ে আইপিএল খেলার সিদ্ধান্তে এই পদক্ষেপ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে জিম্বাবোয়ের এই পেসার পাকিস্তানের এই লিগ খেলার জন্য প্রাথমিক সব শর্ত স্পষ্টভাবে মেনে নেওয়ার পরেও নিজের দায়িত্ব পালন করেননি। পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘এই ক্ষেত্রে স্পষ্ট প্রস্তাব এবং মৌলিক শর্তাবলিতে সম্মতির পরও ওই ক্রিকেটার পরবর্তীতে অন্য একটি চুক্তির স্বার্থে সেই দায়বদ্ধতাকে উপেক্ষা করেছে (Blessing Muzarabani)।’
তবে এই মুহূর্তে কেকেআর এখনও জয়ের দেখা পায়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে পাথিরানা আইপিএল খেলার ছাড়পত্র পেলেও কবে শিবিরে যোগ দেবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। অন্যদিকে বরুণ চক্রবর্তীর খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে চেন্নাইয়ের বিরুদ্ধে হয়ত তিনি নামবেন। অন্যদিকে গ্রিনকে নিয়ে কলকাতা শিবিরের যথেষ্ঠ চিন্তা রয়েছে। আগের ম্যাচে বল করে এক উইকেট নিলেও কার্যকরী হতে পারেননি তিনি। ব্যাট হাতেও হতাশ করেছেন প্রথম চার ম্যাচে।
আরও পড়ুন: UP Wife contro: উত্তরপ্রদেশে বিয়ের মাসুল: ঘোমটা খোলার দর প্রথম রাতে কত রাখলেন বধূ?
ব্যাটার এবং বোলারদের ব্যর্থতার পাশাপাশি প্রশ্ন উঠছে রাহানের অধিনায়কত্ব নিয়েও। একাধিক সিদ্ধান্ত তাঁর এই মুহূর্তে প্রশ্নের মুখে। বারবার স্ট্রাইক রেট নিয়েও কথা উঠছে। অন্যদিকে ফিন অ্যালেন এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি। নারিনকে আবার ওপেন করানোর দাবিও উঠছে সমর্থকদের মধ্যে থেকে। আরও একটা বিষয় নিয়ে প্রশ্নের সঠিক কোনও উত্তর নেই সেটা হল নিউ জিল্যান্ড তারকা রাচীন রবীন্দ্রকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও এই মুহূর্তে নাইট সমর্থকরা তাকিয়ে রয়েছে চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরতে পারে কিনা কলকাতা (Blessing Muzarabani)।


