Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনী বঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজরদারির জন্য সিইও দফতরে সর্বক্ষণের পুলিশ পর্যবেক্ষক নিয়োগের পর এবার টোল ফ্রি নম্বরের উদ্যোগ(CEO Toll Free)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক ভোট অথবা ভোটের দিন বা ভোট পরবর্তী অশান্তি, হুমকি, ভীতি প্রদর্শন ইত্যাদি নিয়ে অভিযোগের জন্য নতুন টোল ফ্রি নম্বর চালু করল সিইও দফতর।
টোল ফ্রি নম্বর অভিযোগ (CEO Toll Free)
টোল ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫০০৮। এতদিন যে ১৯৫০ টোল ফ্রি নম্বরে সাধারণ ভোটাররা অভিযোগ জানাতেন সেই নম্বরটিও চালু থাকছে। এই নতুন নম্বর মাল্টি ফেসিলিটির পরিকাঠামোর তৈরি হবে বলেও জানা গেছে।
১৯৫০ নম্বরে অভিযোগ
সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, ১৯৫০ নম্বরে আইনশৃঙ্খলা জনিত সমস্যা বা ভীতি প্রদর্শন ছাড়াও ট্রাইবুনাল, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ নথিভূক্ত করা হায়। নতুন ১০ ডিজিটের টোল ফ্রি নম্বর শুধুমাত্র আইনশৃঙ্খলা সমস্যা বা হুমকি-ভয়ভীতির জন্যই তৈরি করা হয়েছে।”
ডেডিকেটেড ই-মেল আইডি
শুধু টোল ফ্রি টেলিফোন নম্বর নয়, wbfreefairpoll@gmail.com নামে একটি ডেডিকেটেড ই-মেল আইডি তৈরি করেছে সিইও দপ্তর। এই ই-মেলে নতুন ১০ ডিজিটের টোল ফ্রি নম্বরের মতই একই কারণে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ত্রিস্তরীয় কন্ট্রোল রুম ও বাকি নির্বাচনী মেশিনারি কাজে লাগিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেবে নির্বাচন কমিশন।
কয়েক হাজার আবেদন জমা (CEO Toll Free)
সোমবার থেকেই কাজ শুরু করেছে বাতিল হওয়া বিচারাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল। জোকার এই ট্রাইবুনালে সকাল থেকেই ছিল আবেদনকারীদের ভিড়। কয়েক হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে প্রথম দিন ১৬ জন হাজির ছিলেন।
আরও পড়ুন: UP Wife contro: উত্তরপ্রদেশে বিয়ের মাসুল: ঘোমটা খোলার দর প্রথম রাতে কত রাখলেন বধূ?
‘অযথা ভিড় করার প্রয়োজন নেই’ (CEO Toll Free)
তবে প্রথম দিনেই বেশ কিছু আবেদনকারীর শুনানি হয়েছে বলেও জানা গেছে। যদিও সিইও আবেদন জানিয়েছেন ” নির্দিষ্ট কারণ ছাড়া ট্রাইবুনালে অযথা ভিড় করার প্রয়োজন নেই। নির্দিষ্ট পদ্ধতিতেই সংশ্লিষ্ট আবেদনকারী তাঁর স্ট্যাটাস জানতে পারবেন। ”



