Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব ধীরে ধীরে কাটছে রাজ্য (Kalipuja Weather Alert) থেকে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার পাশাপাশি বাংলাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে আপাতত স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমতে পারে বলেই পূর্বাভাস।
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Kalipuja Weather Alert)
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের (Kalipuja Weather Alert) কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। গতকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যে বৃষ্টি হয়েছে, আজ তার পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরের অবস্থা (Kalipuja Weather Alert)
উত্তরবঙ্গের ছবিটা অবশ্য কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেখানে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Kolkata Metro: রবিবার ৯ ঘণ্টা বন্ধ মেট্রো? কোন কোন স্টেশনে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা?
তবে স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়।


