Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কাফ মাসেলের চোটের কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচে নামতে পারেননি আইপিএল-এ (MS Dhoni)।
আইপিএল-এ কবে নামতে পারবেন ধোনি? (MS Dhoni)
ভারতীয় দলে থাকার সময় হোক বা চেন্নাই দলে, ধোনি মানেই উইকেটের পিছনে থাকা মগজাস্ত্রের ঝলক। মুহূর্তে খেলা বদলানোর বাজিগর তিনি। তাঁর পেপ টক অনেকের ইচ্ছেশক্তির বারুদে আগুন দিয়েছে আর তার প্রতিফলনে দুরন্ত পারফর্ম করেছেন সেই প্লেয়ার। চেন্নাই-আইপিএল আর ধোনি যেন একই সঙ্গে উচ্চারিত হওয়া শব্দ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে আইপিএল-এ এখনও তিনি খেলছেন আর সেই আইপিএল-এ তাঁকে দেখার জন্য সমর্থকদের অপেক্ষা থাকে সারা বছর জুড়ে। কিন্তু সেই আইপিএল-এ যদি তাঁকে দেখা না যায় তবে স্বাভাবিকভাবেই হতাশা নেমে আসে সমর্থকদের মধ্যে (MS Dhoni)।

২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার আগেই ধাক্কা খায় চেন্নাই দল। চোটের কারণে জানা যায় অন্তত দুই সপ্তাহ চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে পারবেন না ধোনি। তবে সেই সময়সীমা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তিনি নামতে পারেননি। চেন্নাই প্রথম তিন ম্যাচ হারের পর আবার পরপর দুই ম্যাচ জিতে নিয়েছে। যা ২০২৪ সালের পর আবার এই হল। কিন্তু সমর্থকদের মনে একটাই প্রশ্ন যে কবে আবার মাঠে দেখা যাবে ধোনিকে?

সংবাদমাধ্যমের এক রিপোর্ট অনুযায়ী ১৬ এপ্রিল সকালে হায়দরাবাদ যাবেন কিনা সেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন ধোনি। তাঁর এই সিদ্ধান্তের উপর নির্ভর করেছে পরের ম্যাচে তাঁর খেলা বা না খেলা। যদি তিনি দলের সঙ্গে হায়দরাবাদে যান তবে SRH-র বিরুদ্ধে নামার সম্ভাবনা জোরালো হবে। আর যদি না যান তবে ১৮ তারিখ মাঠে নামার সম্ভাবনা কমবে বা অনিশ্চিত (MS Dhoni)।
আরও পড়ুন: Amazon Starlink: ব্যবসা শক্তিশালী করার উদ্যোগ: গ্লোবালস্টার অধিগ্রহণের ঘোষণা অ্যামাজনের
চোটের কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচে দেখা যায়নি তাঁকে। ধোনিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। ধোনি এই মুহূর্তে পুরো ফিটনেসে মনোযোগ দিয়েছেন। দলের সাপোর্ট স্টাফের তত্ত্বাবধানে চলছে রিহ্যাব প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন তিনি।
১৪ এপ্রিল কলকাতার বিরুদ্ধে ধোনির নামার সম্ভাবনা ছিল প্রবল। তবে শেষ পর্যন্ত সমর্থকদের হতাশ হতে হয়েছে। কিন্তু সেই ম্যাচে তাঁরা সহজেই জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম তিন ম্যাচে হারের পর দুই ম্যাচ জিতে আবার তারা নিজেদের ছন্দে ফিরছেন ঋতুরাজরা (MS Dhoni)।


