Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিষেক শর্মা এবং অক্ষর প্যাটেলকে (Abhishek Sharma)।
নাডার নজরে অভিষেক-অক্ষর (Abhishek Sharma)
আইপিএল-এর মাঝেই ভারতীয় ক্রিকেটের জন্য বড় খবর। নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিষেক শর্মা এবং অক্ষর প্যাটেলকে। এই তালিকায় যদি কারোর নাম না থাকে তবুও নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে হয় প্লেয়ারদের। এবার সেই তালিকায় ভারতের দুই তারকা ক্রিকেটার (Abhishek Sharma)।
যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দেওয়া হয় বা তিন বার ব্যর্থ হলে সেটা ডোপিং বিধি লঙ্ঘন করা হয়েছে বলে ধরা হয়। এর আগে নাম ছিল স্মৃতি মন্ধানা এবং শ্রেয়স আইয়ার। এই দুই ক্রিকেটারের পরিবর্তে জায়গা পেয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার অভিষেক শর্মা এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই অন্তর্ভুক্তির ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে এই দুজনকে।

তবে এই তালিকায় শুধু অভিষেক বা অক্ষর নন রয়েছেন একাধিক তারকা খেলোয়াড়। রয়েছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, ঋষভ পন্থ, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং তিলক ভর্মা। সব মিলিয়ে ক্রিকেট থেকে মোট ১৪ জন খেলোয়াড়ের না রয়েছে এই তালিকায়। এর ফলে বোঝা যাচ্ছে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই তালিকা তৈরি করতে।
আরও পড়ুন: Covid-19: ঘরে ঘরে জ্বর-কাশি, আবার কি করোনা আতঙ্ক?
শুধু যে পুরুষ ক্রিকেটারদের নাম রয়েছে তা না। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি রয়েছে মহিলা ক্রিকেটারদের নামও। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা, পেসার রেণুকা সিং ঠাকুর এবং ওপেনার শেফালি ভর্মার নাম রয়েছে এই তালিকায়। পুরুষ এবং মহিলা দল মিলিয়ে একাধিক ক্রিকেটারদের নাম রয়েছে এই তালিকায় (Abhishek Sharma)।


