Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রে অটো-রিকশা ও ট্যাক্সি (Marathi Rule) চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের পরিবহন দপ্তর। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই চালকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ১ মে থেকে রাজ্যজুড়ে একটি বিশেষ যাচাই অভিযান শুরু হবে, যেখানে চালকদের মারাঠি ভাষায় দক্ষতা পরীক্ষা করা হবে।
লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা (Marathi Rule)
পরিবহন দপ্তরের তরফে জানানো (Marathi Rule) হয়েছে, এই অভিযান ৫৯টি আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক পরিবহন দপ্তরে একযোগে চালানো হবে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব চালকের বৈধ লাইসেন্স রয়েছে, তাঁদের মারাঠি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। যদি কেউ এই শর্ত পূরণ করতে না পারেন, তাহলে তাঁর লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমস্যায় কারা?
এই ঘোষণার পরই চালক সংগঠনগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত অনেক চালকের জীবিকায় সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাঁরা অন্য রাজ্য থেকে এসে মহারাষ্ট্রে কাজ করছেন, তাঁদের জন্য এই নিয়ম বড় সমস্যার কারণ হতে পারে।

চালক ইউনিয়নের একাংশ জানিয়েছে, আগে মারাঠি ভাষার সাধারণ জ্ঞান থাকলেই ব্যাজ পাওয়া যেত। কিন্তু এখন পড়া ও লেখার দক্ষতা বাধ্যতামূলক করায় অনেকেই সমস্যায় পড়বেন। তাঁদের মতে, এই নিয়ম অতিরিক্ত কঠোর এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই নয়।
আরও পড়ুন: PK Hazra Controversy: জয় শ্রী রাম’ বললেই ৫০০ টাকা ছাড়! রাজনৈতিক রং দেখে চিকিৎসা?
তবে প্রশাসনের বক্তব্য, যাত্রীদের সঙ্গে সহজ যোগাযোগ ও পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ভাষা জানলে চালক ও যাত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে বলেও মনে করছে কর্তৃপক্ষ।



