Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় এক চিকিৎসকের ঘোষণাকে (PK Hazra Controversy) ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। শহরের হৃদরোগ বিশেষজ্ঞ পিকে হাজরা তাঁর চেম্বারে রোগীদের জন্য একটি বিশেষ ছাড়ের ঘোষণা করেন। তবে এই ছাড়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত-যে রোগী তাঁর চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বলবেন, তিনি কনসালটেশন ফি-তে ৫০০ টাকা ছাড় পাবেন।
কেন ৫০০ টাকা কম? (PK Hazra Controversy)
জানা গিয়েছে, বালিগঞ্জে তাঁর চেম্বারের সাধারণ (PK Hazra Controversy) ভিজিট ফি প্রায় ১৫০০ টাকা। সেখান থেকেই ৫০০ টাকা কম নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, চিকিৎসার মতো একটি সংবেদনশীল পেশার সঙ্গে কীভাবে ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান জুড়ে দেওয়া যায়।
কেন এই আচরণ? (PK Hazra Controversy)
শুধু সোশ্যাল মিডিয়া পোস্টই নয়, তাঁর ক্লিনিকেও একটি পোস্টার টাঙানো হয়েছে বলে জানা গিয়েছে, যেখানে তাঁকে একটি রাজনৈতিক দলের উত্তরীয় পরে দেখা যায় এবং ছাড়ের বিষয়টি উল্লেখ করা রয়েছে। এই ছবি এবং পোস্ট ভাইরাল হতেই বিতর্ক আরও বাড়ে। সমালোচনার মুখে পিকে হাজরা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর দাবি, প্রত্যেক নাগরিকের মতো তাঁরও মত প্রকাশের অধিকার রয়েছে। তিনি উদাহরণ হিসেবে চিকিৎসক বিধানচন্দ্র রায় ও শান্তনু সেনের নাম উল্লেখ করে বলেন, চিকিৎসক হয়েও রাজনীতিতে যুক্ত থাকা অস্বাভাবিক নয়। তাঁর মতে, ‘জয় শ্রী রাম’ এখন শুধুমাত্র ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক ভাবেও ব্যবহৃত হয়।
আরও পড়ুন: Deepika Ranveer Divorce: দাম্পত্যে চিড় দীপ-ভীরের? কান পাতলেই ডিভোর্সের গুঞ্জন!
চিকিৎসার ক্ষেত্রে পক্ষপাতিত্ব
তবে চিকিৎসক মহলের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁদের মতে, একজন চিকিৎসকের প্রথম দায়িত্ব সব রোগীকে সমানভাবে পরিষেবা দেওয়া। চিকিৎসার ক্ষেত্রে কোনও শর্ত বা পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। এই ঘটনার জেরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকেও তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।


