Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ জেতানো ইনিংসে নয়া রেকর্ড লিখলেন চেজ মাস্টার কোহলি (Virat Kohli)।
কোহলির নতুন রেকর্ড (Virat Kohli)
বর্তমান ক্রিকেটে কোহলি এক বিরাট নাম। যার নামের আগে কোনও বিশেষণই যথেষ্ট নয়। মাঠে নামলে একদিকে যেমন রেকর্ড ভেঙেছেন তেমন আবার নিজের নামে লিখেছেন নতুন রেকর্ড। এখনও ব্যাট হাতে রান তাড়া করার সময় তিনি আগের মতই ক্ষুদার্ত এবং ভয়ঙ্কর। এবার চলতি আইপিএল-এ নিজের নামে লিখে ফেললেন নয়া রেকর্ড (Virat Kohli)।
তিনি মাঠে নামলেই তৈরি হয়েছে ইতিহাস আর সেটা আবারও হল ২০২৬ আইপিএল-এ। একদিকে এক ঝাঁক তরুণ তারকা আর অন্যদিকে বিরাট, আর সেই বিরাট সমান তালে টক্কর দিয়ে যাচ্ছেন এক ঝাঁক তরুণ তুর্কির সঙ্গে। এবার আরও একটি নজির নিজের নামে করলেন কোহলি। আগের ম্যাচে ৩৪ বলে করেন ৪৯ রান। তাঁর ইনিংসে ছিল একটি ছয়। সেই একটি ছয়েই বাজিমাত করেন তিনি। ভারতীয় ওপেনার হিসেবে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড এখন তাঁর দখলে, ভাঙলেন কেএল রাহুলের রেকর্ড। কোহলির ছয়ের সংখ্যা ১৮৫, রাহুলের ১৮৪। রোহিত শর্মা ১৪৮টি ছয় মেরে রয়েছেন তৃতীয় স্থানে। সব মিলিয়ে তিন নম্বরে কোহলি। তার আগে ক্রিস গেইল (৩২৬) এবং ডেভিড ওয়ার্নার (২১০)।

আরও পড়ুন: IMF Economy: সামনে এল IMF-এর রিপোর্ট, বিশ্ব অর্থনীতির কোথায় দাঁড়িয়ে ভারত?
এই দিনের ম্যাচে সম্পূর্ণ ফিট ছিলেননা বিরাট। কিন্তু তাঁর ব্যাটে ভোর করেই পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি। সেই ম্যাচের পর কোহলি বলেন, ‘আগের ম্যাচের থেকে ভাল জায়গায় ছিলাম। তবে এখনও একশো শতাংশ ফিট নই। আগের ম্যাচে হাঁটুতে একটু সমস্যা হয়। গত ৪-৫ দিন ধরে শরীরও খারাপ। ধীরে ধীরে আগের জায়গায় পৌঁছব।’ বারবার তিনি এমন নজির তৈরি করেছেন যা তরুণদের কাছে অনুপ্রেরণার (Virat Kohli)।


