Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক রাজনীতিতে ফের (Iran Mocks Trump) আলোচনার কেন্দ্রে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি প্রকাশ করেছিলেন। সেই ছবিকে ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক ও সমালোচনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার পালটা কটাক্ষ করল ইরান।
যিশুরূপী ট্রাম্প (Iran Mocks Trump)
তাজাকিস্তানে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে (Iran Mocks Trump) একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পকে যিশুর মতো সাজে তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ পর আকাশ থেকে যিশু অবতরণ করেন এবং তারপর তিনি ট্রাম্পকে আঘাত করছেন-এমন দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওর সঙ্গে একটি বার্তাও দেওয়া হয়েছে, যেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় বলা হয়েছে যে তাঁর ‘হিসাব মিটে গিয়েছে’।
সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়
এই ভিডিও প্রকাশ্যে আসার পর নতুন করে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে, এটি কেবল ব্যঙ্গ নয়, বরং দুই দেশের মধ্যে চলা রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। এর আগে ট্রাম্প যে ছবিটি শেয়ার করেছিলেন, সেখানে তাঁকে সাদা পোশাকে এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখা যায়। ছবিতে আমেরিকার জাতীয় প্রতীকগুলিও ব্যবহার করা হয়েছিল। তবে এই ছবিকে অনেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে দেখেছিলেন এবং সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: Suvendu Adhikari: বিজেপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, চটে লাল শুভেন্দু
এই পরিস্থিতিতে ইরানের এই ভিডিওকে পালটা বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা শুধু দুই দেশের সম্পর্ককেই প্রভাবিত করে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন জটিলতা তৈরি করতে পারে।


