Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মরশুমের মাঝেই কলকাতার খারাপ পারফরম্যান্সের পর উঠল রাহানেকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি (Ajinkya Rahane)।
রাহানেকে সরানোর পরামর্শ প্রাক্তনীর (Ajinkya Rahane)
এই মরশুমে যখন সব দল খেতাব জয়ের স্বপ্ন দেখছে তখন সেই স্বপ্ন কলকাতার কাছে আকাশ কুসুম। এর পরবর্তী পর্বে যাবে কিনা সেটাই এখন সন্দেহের। এখনও পর্যন্ত একটিও ম্যাচ না জিততে পারা কলকাতা নাইট রাইডার্স এখন সমালোচনার মুখে। এই ব্যর্থতার জন্য কোচ, ব্যাটার, বোলাররা যেমন দায়ী তেমনই প্রশ্নের মুখে রাহানের অধিনায়কত্ব। একাধিক ভুল সিদ্ধান্ত, ভুল একাদশ নির্বাচন, স্লো ব্যাটিং। এবার তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি উঠতে শুরু করল। মরশুমের মাঝেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Ajinkya Rahane)।
শ্রীকান্ত মনে করেন নিলামে রাহানেকে দলে নিলেও অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত কলকাতার। তাঁর মতে আর কয়েকটা ম্যাচ দেখে দল থেকে বাদ দেওয়া উচিত। নিজের একটি চ্যানেলে তিনি বলেন, ‘দি প্রয়োজন হয়, তবেই ব্যাটিংয়ে নামানো উচিত রাহানেকে। ওঁর মিডল অর্ডারে ব্যাটিং করাই উচিত না। সবচেয়ে বড় ভুল ছিল ওঁকে ক্যাপ্টেন করা। কিন্তু এখন কি রাহানেকে ছেঁটে ফেলার সাহস দেখাতে পারবে KKR?’

প্রসঙ্গত চলতি IPL-এ ১৫২ রান করেছেন রাহানে। পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট ভাল। কিন্তু তার পরেই রানের গতি বাড়াতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। এর আগেও রাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই সীমিত ওভারের ফরম্যাটে শুধুমাত্র পাওয়ার প্লে-তেই ব্যাট করতে পারেন বাকি সময় এবং ওপেনিং ছাড়া অন্য পজিশনে তিনি ব্যাট করতে পারছেন না।
আরও পড়ুন: India Rupee: এশিয়ার অন্যান্য মুদ্রাকে পিছনে ফেলে উত্থান বজায় রাখল ভারতীয় টাকা
নিজের পারফর্ম্যান্সে উন্নতি না হলে রাহানেকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেই জানালেন এই প্রাক্তন ক্রিকেটার। বরং অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিনকে অধিনায়ক করার পরামর্শ দিলেন। শ্রীকান্ত বলেন, ‘আমি হলে রাহানেকে আর দু-একটা ম্যাচে সুযোগ দিতাম। উন্নতি না হলে ওকে দল থেকেই বাদ দিতাম এবং নারিনকে ক্যাপ্টেন করতাম।’ শেষে KKR-এর দলগঠন নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য, দলের সাপোর্ট স্টাফরাও নাকি প্লেয়ারদের চেয়ে বেশি ছন্দে আছেন (Ajinkya Rahane)।


