Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোট পেয়ে আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী। যিনি চলতি আইপিএল-এ ছিলেন দুর্দন্ত ফর্মে (Angkrish Raghuvanshi)।
কলকাতার কপালে চিন্তার ভাঁজ (Angkrish Raghuvanshi)
গ্রপ পর্বের শেষ পর্বে এসে গেছে আইপিএল। ইতিমধ্যেই তিনটি দল পৌঁছে গেছে প্লে-অফে। একটা জায়গার জন্য এখন লড়াই চলছে তিনটে দলের মধ্যে। যাদের মধ্যে অন্যতম দল হল কলকাতা। আইপিএল-এর শুরুটা ভাল না করেও শেষ দিকে এসে প্রত্যাবর্তন করে নিজেদের এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে নাইট শিবির। তবে রবিবার লিগ পর্বের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে নাইট বাহিনী (Angkrish Raghuvanshi)।
রবিবার দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগেই চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন দলের তরুণ প্রতিভা অঙ্গকৃষ রঘুবংশী। এখন প্রশ্ন তাঁর বিকল্প হিসেবে কাকে বেছে নেবে দল। সেই বিকল্প বেছে নিতে যথেষ্ট কাল ঘাম ছোটাতে হবে বলেই মনে করা হচ্ছে। কারণ এই ম্যাচ জিতলে প্লে-অফের আশা টিকে থাকবে কলকাতার তবে তার আগে নির্ভর করতে হবে রাজস্থানের ম্যাচে।
সুতরাং বলাই যায় কলকাতার ভাগ্য নির্ধারণ রয়েছে রাজস্থানের উপরও। রাজস্থান মুম্বইয়ের বিরুদ্ধে জিতে গেলে কলকাতার আশা শেষ আর রাজস্থান হেরে গেলে কলকাতাকে জিততেই হবে। তবে সেখানেও আবার রয়েছে পাঞ্জাব কাঁটা। অপঞ্জাৱ যদি শনিবার LSG-র বিরুদ্ধে জিতে যায় সেক্ষত্রে তাঁদের পয়েন্ট হবে ১৫ আবার কলকাতা জিতলেও তাঁদের পয়েন্ট হবে ১৫। সেখানে নেট রান রেট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেখান থেকেই রঘুবংশীর বিকল্প এমন কাউকে বেছে নিতে হবে যে দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পারবেন (Angkrish Raghuvanshi)।

আগের ম্যাচে কলকাতার হয়ে ভাল খেলেছিলেন মনীষ পান্ডে। তবে সেখানে আবার সমস্যা তিনি তিনে ব্যাট করার জন্য কতটা দক্ষ সেই নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই উঠে আসছে একজন আনক্যাপড প্লেয়ারের নাম। গত মরশুমে দিল্লি প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ৪৪৯ রান করেছেন সার্থক রঞ্জন। তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই অনেকে মনে করছেন।
আরও পড়ুন: US Green Card: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন, চাপে পড়বেন অভিবাসীরা
এর পাশাপাশি নাইটদের এই তরুণ উইকেটকিপার ব্যাটারের জায়গায় ফেরানো হতে পারে রমনদীপ সিংকে। প্রথম দিকে সুযোগ পেলেও ফর্মে না থাকার কারণে বাদ পড়তে হয়েছে তাঁকে। তবে এই অবস্থায় মিডিল অর্ডারের জন্য আরেকবার তাঁর উপর ভরসা করতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট।
মুম্বইয়ের বিরুদ্ধে চোট পেয়ে উঠে যাওয়ায় রঘুবংশীর জায়গায় নেমেছিলেন তেজস্বী সিং দাহিয়া। প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হলেও একটা ম্যাচ দিয়ে বিচার করা উচিত নয় বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তিনি উইকেটকিপিংও করতে পারেন ফলে যদি ফিন অ্যালেন উইকেটের পিছনের দায়িত্ব না সামলান তাহলে তাঁর উপর দল এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভরসা রাখতে পারে। এখন দেখার নাইট শিবির শেষ পর্যন্ত কাকে বেছে নেয় এই তরুণের বিকল্প হিসেবে (Angkrish Raghuvanshi)।


