Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় (Madhyamik Result 2026) আপডেট ঘোষণা করল West Bengal Board of Secondary Education। জানানো হয়েছে, আগামী ৮ মে প্রকাশিত হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ফলপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশেষে জানা গেল দিন (Madhyamik Result 2026)
আগেই ইঙ্গিত মিলেছিল, রাজ্যের বিধানসভা (Madhyamik Result 2026) নির্বাচনের ফল ঘোষণার পরেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। সেই অনুযায়ী, ভোটপর্ব মিটে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রকাশ করা হবে ফলাফল। ফলে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হওয়ায় এখন স্বস্তিতে পরীক্ষার্থীরা।
কীভাবে দেখা যাবে রেজাল্ট? (Madhyamik Result 2026)
এখন প্রশ্ন, কীভাবে দেখা যাবে রেজাল্ট? পরীক্ষার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই নিজেদের ফল জানতে পারবেন। পাশাপাশি মোবাইল অ্যাপ এবং DigiLocker-এর মাধ্যমেও মার্কশিটের ডিজিটাল কপি সংগ্রহ করা যাবে। ইন্টারনেট সমস্যা থাকলে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুবিধা রাখা হয়েছে।
অনলাইনে ফল দেখতে হলে প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ‘মাধ্যমিক রেজাল্ট’ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ-ইন করলেই স্ক্রিনে ভেসে উঠবে স্কোরকার্ড। সেখান থেকেই মার্কশিট ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Naka Checking: নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে
এদিকে, শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। কোনও কারণে দেরি হলে জুনের প্রথম সপ্তাহেও তা ঘোষণা করা হতে পারে।


