Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই জীর্ণ দশা কলকাতার। বারবার এই লজ্জার হারের পর বিরক্ত সমর্থকরা (Rinku Singh)।
ব্যর্থ রিঙ্কু সিং (Rinku Singh)
একসময়ে উঠতি তারকা থেকে আজ সমালোচনায় বিদ্ধ। ভাগ্যের পরিহাস নাকি দলের ভুল সিদ্ধান্ত? সেটার উত্তর সময় বলবে তবে এই মুহূর্তে কলকাতার অন্যতম ব্যর্থ ব্যাটার রিঙ্কু সিং। ২০২৩ সালের আইপিএল-এ যে রিঙ্কু গুজরাটের বিরুদ্ধে নজির গড়েছিলেন শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে সেই ব্যাটার এই চলতি আইপিএল-এ সম্পূর্ণ ব্যর্থ। ২০২৩ সালের পর ২০২৪ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। কিন্তু সেই রিঙ্কু এতটা হতাশ করবেন সেটা সমর্থকরা আশাও করেননি (Rinku Singh)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই খারাপ ফর্ম চলছে রিঙ্কু। আইপিএল-এর শুরুতেই সেই রিঙ্কুকে দলের ডেপুটি ঘোষণা করা হয়। কিন্তু সেই ভরসার মান রাখতে পারেননি এখনও তিনি। দলের কঠিন সময়ে তিনি ফ্লপ। শুক্রবার গুজরাটের বিরুদ্ধে তিনি ছিলেন দুই বলের অতিথি। এবার আরও জোরালো হল তাঁকে বাদ দেওয়ার দাবি।

শুভমন গিলদের বিরুদ্ধে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কলকাতার তখন নাভিশ্বাস উঠছে। এখন থেকে হাল ধরেন ক্যামেরন গ্রিন। সবাই আশা করেছিলেন রিঙ্কু সঙ্গ দেবেন গ্রিনকে। সেই আশায় এক বালতি জল ঢেলে চলে এলেন তিনি। রান তোলা তো দূরের কথা টিকতেই তিনি। রাবাদার বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। এক রান করে দলের স্বপ্নে জল ঢেলে এলেন তিনি।
আরও পড়ুন: Madhyamik Result 2026: মাধ্যমিকের ফলপ্রকাশ কবে? কীভাবে দেখবেন রেজাল্ট?
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের সহ অধিনায়ক ঘোষণা করার পর থেকেই তিনি ব্যর্থতার মুখ দেখছেন। অনেকের মতে এর পিছনে রয়েছে তাঁর ব্যাটিং অর্ডার পরিবর্তন এবং আগে নামানোর তাড়াহুড়ো। তিনি নামছেন পাঁচ বা ছয় নম্বরে। শুরুতে কলকাতা দ্রুত উইকেট হারানোয় তাঁকে অনেক বেশি সময় ধরে খেলতে হচ্ছে আর যেটা করতে তিনি ব্যর্থ হচ্ছেন।
চলতি আইপিএল-এর প্রথম দুই ম্যাচে করেছিলেন ৩৩ এবং ৩৫। মোট রান এখনও পর্যন্ত ৭৯ রান। টানা অফ ফর্ম চললে শুধু ফিল্ডিংয়ে ভরসা করে তাঁর দলে টিকে থাকাটা কঠিন হবে বলেই মনে ওড়ছেন বিশেষজ্ঞরা (Rinku Singh)।


